×

অপরাধ

তনু হত্যা

রিমান্ড শেষে ওয়ারেন্ট অফিসার কারাগারে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ০৪:১০ পিএম

রিমান্ড শেষে ওয়ারেন্ট অফিসার কারাগারে

ছবি: সংগৃহীত

তনু হত্যার ১০ বছর পর গ্রেপ্তারকৃত ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে তিনদিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। 

শনিবার (২৫ এপ্রিল) কুমিল্লার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আমান এই আদেশ দেন।

তদন্ত কর্মকর্তা পিবিআই পরিদর্শক তরিকুল ইসলাম জানান, রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে আসামিকে আজ আদালতে উপস্থাপন করা হয়। গত বুধবার বিকেলে গ্রেপ্তারকৃত ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে তিনদিনের রিমান্ড দিয়েছিলো আদালক।

এই ঘটনায় অন্য কোনো আসামিকে গ্রেপ্তারের আপডেট এখনো পাওয়া যায়নি। তবে ডিএনএ ক্রস ম্যাচিং প্রক্রিয়া এখনও চলমান রয়েছে বলে জানিয়েছেন হাফিজুর রহমান।

২০১৬ সালের ৬ এপ্রিল কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী সোহাগী জাহান তনুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় মামলা দায়ের হলেও, দীর্ঘ ১০ বছর পর সন্দেহভাজন তিন আসামির ডিএনএ ম্যাচিংয়ের নির্দেশ দেন আদালত।

মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের পরিদর্শক মো. তরিকুল ইসলাম কুমিল্লার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. মুমিনুল হকের আদালতে হাজির হলে তাকে এ নির্দেশ দেওয়া হয়। 

২০১৬ সালের ২০ মার্চ সন্ধ্যায় কুমিল্লা সেনানিবাসের ভেতরে একটি বাসায় টিউশনি করাতে গিয়ে আর বাসায় ফেরেননি তনু। খোঁজাখুঁজি করে সেনানিবাসের পাওয়ার হাউসের অদূরে একটি জঙ্গলের মধ্যে তার লাশ পাওয়া যায়। পরদিন তার বাবা ইয়ার হোসেন অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। শুরুতে থানা-পুলিশ, জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ও পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) দীর্ঘ সময় ধরে মামলাটি তদন্ত করেও কোনো রহস্য বের করতে পারেনি। সর্বশেষ পুলিশ সদর দপ্তরের নির্দেশে ২০২০ সালের ২১ অক্টোবর তনু হত্যা মামলার নথি পিবিআইয়ের ঢাকা সদর দপ্তরে হস্তান্তর করে সিআইডি। গত প্রায় চার বছর মামলাটি তদন্ত করেছেন পিবিআই সদর দপ্তরের পুলিশ পরিদর্শক মো. মজিবুর রহমান। সর্বশেষ ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে মামলাটির ষষ্ঠ তদন্ত কর্মকর্তার দায়িত্ব পেয়েছেন পরিদর্শক মো. তরিকুল ইসলাম।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ

বিএসএফের পুশইন চেষ্টার পর স্বজনদের কাছে ষষ্ঠী চন্দ্র বর্মন

বিএসএফের পুশইন চেষ্টার পর স্বজনদের কাছে ষষ্ঠী চন্দ্র বর্মন

সময় মতো রিটার্ন জমাতে করছাড়, দেরিতে জরিমানা

সময় মতো রিটার্ন জমাতে করছাড়, দেরিতে জরিমানা

রাতেই ভয়াবহ হামলা, খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের

রাতেই ভয়াবহ হামলা, খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App