×

অপরাধ

রাজধানীতে চাঁদাবাজ-অপহরণকারী-অজ্ঞানপার্টির সদস্যসহ গ্রেপ্তার শতাধিক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ মে ২০২৬, ০৮:৩০ পিএম

রাজধানীতে চাঁদাবাজ-অপহরণকারী-অজ্ঞানপার্টির সদস্যসহ গ্রেপ্তার শতাধিক

ছবি: সংগৃহীত

ডিএমপি ও গোয়েন্দা পুলিশের ধারাবাহিক বিশেষ অভিযানে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে চাঁদাবাজ, অপহরণকারী ও অজ্ঞানপার্টির সদস্যসহ বিপুল সংখ্যক অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে। এসব অভিযানে মোট শতাধিক অপরাধীকে আইনের আওতায় আনা হয়েছে।

বুধবার (৬ মে) ঢাকা মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি-মিডিয়া)  এন এম নাসিরুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মঙ্গলবার দিবাগত রাতে  থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মতিঝিল এলাকায় ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে এক কম্পিউটার প্রকৌশলীকে অপহরণ, নির্যাতন ও মুক্তিপণ আদায়ের ঘটনায় সংঘবদ্ধ চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন- মো. আনোয়ার সরকার (৩০) ও জহিরুল ইসলাম জহির ওরফে বাবু (২৩)।

জানা যায়, ভিকটিমকে অপহরণ করে নির্যাতনের মাধ্যমে তার কাছ থেকে দফায় দফায় ১ লাখ ৫৩ হাজার টাকা আদায় করা হয় এবং ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এছাড়া তার স্বাক্ষর নেওয়া তিনটি ফাঁকা স্ট্যাম্প উদ্ধার করেছে পুলিশ। মামলা দায়েরের ২৪ ঘণ্টার মধ্যেই তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে সবুজবাগ ও বনশ্রী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে অজ্ঞান পার্টির ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবি মতিঝিল বিভাগ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে চেতনানাশক ইনজেকশন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা বাস টার্মিনাল ও জনবহুল এলাকায় যাত্রীদের অজ্ঞান করে সর্বস্ব হাতিয়ে নিতো। এছাড়া একই থানাধীন পৃথক অভিযানে আরও ২৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে নিয়মিত মামলায় ২ জন, পুরাতন মামলায় ৩ জন গ্রেপ্তারি পরোয়ানায় ৩ জন ও ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মুগদা থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে নিয়মিত মামলায় ২ জন, পুরাতন মামলায় ১ জন, গ্রেপ্তারি পরোয়ানায় ২ জন ও ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মিরপুর মডেল থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে চাঁদাবাজসহ বিভিন্ন অপরাধে জড়িত ৫৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। সেই লক্ষ্যে গোয়েন্দা নজরদারি ও প্রযুক্তিনির্ভর কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বৃষ্টিস্নাত ঢাকার রাস্তায় নিজে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী

বৃষ্টিস্নাত ঢাকার রাস্তায় নিজে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী

কোহলিদের মাঠ থেকে সরে গেল আইপিএলের ফাইনাল

কোহলিদের মাঠ থেকে সরে গেল আইপিএলের ফাইনাল

বিশ্বকাপ সফরের আগে ফিফার কাছে ইরানের নতুন শর্ত

বিশ্বকাপ সফরের আগে ফিফার কাছে ইরানের নতুন শর্ত

দুই কোটি লিটার সয়াবিন তেল আমদানির সিদ্ধান্ত

দুই কোটি লিটার সয়াবিন তেল আমদানির সিদ্ধান্ত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App