×

অপরাধ

শালীকে অপহরণের অভিযোগে পুলিশ সদস্য বরখাস্ত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৭:০০ পিএম

শালীকে অপহরণের অভিযোগে পুলিশ সদস্য বরখাস্ত

ছবি: সংগৃহীক

১২ বছর বয়সী শ্যালিকাকে অপহরণের মামলায় পলাতক থাকায় বগুড়া জেলা পুলিশের কনস্টেবল সুমন রেজাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

শুক্রবার (১২ জুন) বগুড়ার শাজাহানপুর থানায় অপহৃত কিশোরীর বড় বোন ও কনস্টেবল সুমন রেজার স্ত্রী লাবণ্য আক্তার বাদী হয়ে এ মামলা করেন।

রোববার (১৪ জুন) বিষয়টি নিশ্চিত করেন শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল।

জানা গেছে, গত ৭ জুন বিকেল ৩টার দিকে কনস্টেবল সুমন রেজার ১২ বছর বয়সী শ্যালিকা বাসা থেকে প্রাইভেট পড়তে গিয়ে আর বাড়ি ফেরেনি। পরদিন ৮ জুন এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে শাজাহানপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। 

পরবর্তীতে অনুসন্ধানে জানা যায়, প্রাইভেট পড়তে যাওয়ার পথেই সুমন রেজা মোটরসাইকেলে করে ওই কিশোরীকে অপহরণ করেন। ঘটনার পর থেকেই অভিযুক্ত কনস্টেবল ও ওই কিশোরী নিখোঁজ রয়েছেন।

এদিকে পুলিশের একটি সূত্র জানিয়েছে, অভিযুক্ত কনস্টেবল সুমন রেজার বিরুদ্ধে এর আগেও নানা অপকর্মের অভিযোগ রয়েছে।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া মুখপাত্র আতোয়ার রহমান বলেন, ‘কনস্টেবল সুমন রেজা বর্তমানে পলাতক রয়েছেন। শ্যালিকাকে অপহরণের অভিযোগে মামলা হওয়ায় তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাকে গ্রেফতার ও নিখোঁজ কিশোরীকে উদ্ধারে অভিযান চলছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৩০ ব্যাংকের এটিএম ও অনলাইন সেবা বন্ধ, কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব

৩০ ব্যাংকের এটিএম ও অনলাইন সেবা বন্ধ, কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব

হাইব্রিড ইলেকট্রিক গাড়ি বানাবে টয়োটা, উৎপাদন শুরু ২০২৭ সালে

প্রধানমন্ত্রীর সঙ্গে প্রতিনিধিদলের সাক্ষাৎ হাইব্রিড ইলেকট্রিক গাড়ি বানাবে টয়োটা, উৎপাদন শুরু ২০২৭ সালে

৩৮ বছর বয়সে ১৫৬ মেয়ের ‘বাবা’

৩৮ বছর বয়সে ১৫৬ মেয়ের ‘বাবা’

ফের আটক হলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

ফের আটক হলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App