উত্তরা পশ্চিম থানার বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৫
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০১:৫৬ পিএম
ছবি: সংগৃহীত
রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ২৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৫ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
গ্রেপ্তারকৃতরা হলো- ইমরান শেখ (৩৪), আবিদ হোসেন (২৩), রানা (৪২), সাকিব (২৪), মিরাজ (২৯), জরুহুল ইসলাম (৫০), রাকিব (২৬), বিল্লাল মিয়া (৪২), এমদাদুল (৪০), রিয়াজ (৪৭), শাহারিয়ার নাফিস শান্ত (২০), শিবলু (৩৬), ইসহাক মিয়া (৪৩), আবুল কালাম (৪৬), সজিব সিকদার (২৪), বাহাদুর শেখ (৩৬), রবিউল ইসলাম (২৫), তানভীর হোসেন (১৯), তারেক হোসেন (৩০), ইব্রাহিম মোড়ল (২৭), জুয়েল আহম্মেদ (৩৫), মেহেদী হাসান (২৫), কোরবান (১৯), আরিফ খান (৩২) ও মোক্তার (৪৮)।
উত্তরা পশ্চিম থানার বরাত দিয়ে নিয়াজ মেহেদী বলেন, গত ২৪ ঘণ্টায় উত্তরা পশ্চিম থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ২৫ জনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলার আসামি ও বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িতরা।
গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
