×

অপরাধ

বিমানবন্দরে প্রায় কোটি টাকার স্বর্ণসহ আটক ৩

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১ পিএম

বিমানবন্দরে প্রায় কোটি টাকার স্বর্ণসহ আটক ৩

ছবি: সংগৃহীত

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় কোটি টাকার স্বর্ণ, বিপুল মোবাইল ফোন ও ল্যাপটপসহ  তিনজনকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত পৌনে ৩টার দিকে বিমানবন্দরের বহুতল কার পার্কিংয়ের নিচতলা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- রাবিয়া বেগম (৪৮), আকাশ আহমেদ (৩৫) ও মো. জলিল (৪৬)।

বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) জানায়, ওই তিনজনকে বিমানবন্দরের বহুতল কার পার্কিংয়ের নিচতলায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। এ সময় পুলিশের উপস্থিতি বুঝতে পেরে তারা পালানোর চেষ্টা করলে এপিবিএন সদস্যরা তাদের ধরে ফেলেন।

আরো পড়ুন: অগ্নিসংযোগ ও বোমা হামলা গভীর ষড়যন্ত্রের অংশ

পরে তাদের দেহ তল্লাশি করে ২২ ক্যারেটের ৩৯৭ দশমিক ৭ গ্রাম স্বর্ণালংকার, আটটি মোবাইল ফোন এবং তিনটি ল্যাপটপ জব্দ করা হয়। উদ্ধার করা এই স্বর্ণালংকারের বাজারমূল্য ৮২ লাখ ৫৭ হাজার ৪১৩ টাকা বলে জানা যায়।

এপিবিএনের দাবি, জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, বিভিন্ন দেশ থেকে অজ্ঞাতনামা যাত্রীদের মাধ্যমে স্বর্ণালংকার, মোবাইল ফোন ও ল্যাপটপগুলো বাংলাদেশে আনা হয়েছে। এসব পণ্য চোরাচালানের উদ্দেশ্যে আনা হয়েছিল বলেও তারা জানান। আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বিমানবন্দরকেন্দ্রিক স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত বলে দাবি পুলিশের।

এ ঘটনায় বৃহস্পতিবার বিমানবন্দর থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে। পুলিশ বলছে, অজ্ঞাতনামা যাত্রীদের সহযোগিতায় পরস্পর যোগসাজশে অবৈধ পন্থায় চোরাচালানের উদ্দেশ্যে সরকারকে রাজস্ব ফাঁকি দিয়ে স্বর্ণ নিজেদের হেফাজতে রাখার অভিযোগে তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫-বি(১)(বি)/২৫-ডি ধারায় মামলা করা হয়েছে।

এ বিষয়ে এয়ারপোর্ট এপিবিএনের পুলিশ সুপার (অপারেশন্স) মোহাম্মদ নাজির আহমেদ খান বলেন, ‘বিমানবন্দর এলাকায় যেকোনো অপরাধ দমন ও চোরাচালান প্রতিরোধে এয়ারপোর্ট এপিবিএন সক্রিয়ভাবে কাজ করছে। মাদক ও স্বর্ণ চোরাচালানের অপতৎপরতা রোধে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করা হচ্ছে। বিমানবন্দর ব্যবহার করে যেকোনো ধরনের চোরাচালান রোধে তাদের কার্যক্রম অব্যাহত থাকবে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তারেক রহমান-পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক

তারেক রহমান-পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর

স্থানীয় সরকার নির্বাচন, চূড়ান্ত ৪২ প্রতীক

স্থানীয় সরকার নির্বাচন, চূড়ান্ত ৪২ প্রতীক

রাজধানীর দুই স্থানে আওয়ামী লীগের ঝটিকা মিছিল

রাজধানীর দুই স্থানে আওয়ামী লীগের ঝটিকা মিছিল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App