×

ঢাকা

সয়াবিন তেলভর্তি ট্রাক লুট

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৪, ১১:৩৮ এএম

সয়াবিন তেলভর্তি ট্রাক লুট

লুণ্ঠিত তেলের মূল্য ১৯ লাখ টাকা। ছবি : সংগৃহীত

ঢাকা-আরিচা মহাসড়কের সাভার ব্যাংক টাউন এলাকায় ৬০ ড্রামভর্তি সয়াবিন তেলসহ ১৬ টনের একটি ট্রাক লুট হয়েছে। বুধবার (৯ অক্টোবর) ভোররাত সোয়া চারটার দিকে ঢাকার ডেমরা এলাকার টিটি গ্রুপ কারখানা থেকে তেল নিয়ে সাভার নামাবাজারে আসার পথে এ ঘটনা ঘটে।

লুণ্ঠিত তেলের মূল্য ১৯ লাখ টাকা এবং ট্রাকের (ঢাকা মেট্রো ট ১৪-৯৪৫৪) মূল্য ১৬ লাখ টাকা।

ট্রাকের চালক সেলিম মিয়া জানান, বিশ্বনাথ ট্রেডার্স এর তেল নিয়ে সাভার নামাবাজার আসার পথে রাত চারটার দিকে হেমায়েতপুর আলমনগর এলাকায় পুলিশের পোশাক পরিহিত এক ব্যক্তি সংকেত দিয়ে ট্রাক থামায়। তাকে গন্তব্য বলার পর পুলিশ টাউন পার হয়ে ঢাকা-আরিচা মহাসড়কের ব্যাংক টাউন ব্রিজে উঠতেই একটি হায়েস মাইক্রো দিয়ে পথরোধ করে ট্রাকের।

তিনি আরো জানান, ট্রাকের ধাক্কায় মাইক্রোবাসটি ক্ষতিগ্রস্ত হয়। তখন ৬-৭ জনের সশস্ত্র দল চালক সেলিম ও হেলপার রাজীবকে জিম্মি করে তেল ভর্তি ট্রাক নিয়ে রওনা হয়। ধামরাই সুতিপাড়া এলাকায় মারধোর করে চালক ও হেলপারকে ট্রাক থেকে নামিয়ে অস্ত্রধারী ডাকাতরা সামনের দিকে এগিয়ে যায়।বুধবার সকালে সাভার থানায় বিশ্বনাথ ট্রেডার্স এর মালিক লোকনাথ ঘোষ লিখিত অভিযোগ করেছেন। এ ঘটনায় লুণ্ঠিত মালামাল উদ্ধার বা কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

আরো পড়ুন : সবজিতে আগুন, মাছ-মাংসের বাজারে অস্বস্তি

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কিশোর গ্যাংয়ের হামলায় নারীসহ আহত ৩, স্বর্ণের চেইন ও টাকা লুট

কিশোর গ্যাংয়ের হামলায় নারীসহ আহত ৩, স্বর্ণের চেইন ও টাকা লুট

‘আমার স্বপ্ন শেষ, কলিজাটা আর নেই’

‘আমার স্বপ্ন শেষ, কলিজাটা আর নেই’

মেঘনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের টহল

মেঘনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের টহল

একদিনে ডেঙ্গুতে আরো এক জনের মৃত্যু, হাসপাতালে ১৩৯

একদিনে ডেঙ্গুতে আরো এক জনের মৃত্যু, হাসপাতালে ১৩৯

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App