×

ঢাকা

সাবেক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৪, ০৮:০৯ এএম

সাবেক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা

নিহত তানভীর

রাজবাড়ী সদর উপজেলায় তানভীর মায়া নামে ছাত্রলীগের সাবেক এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

জেলা শহরের বিনোদপুর পুলিশ ফাঁড়ি সংলগ্ন চৌরাস্তা এলাকায় মঙ্গলবার দিবাগত রাত সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত তানভীর বিনোদপুর গ্রামের বাবু সিকদারের ছেলে এবং রাজবাড়ী পৌরসভার ৩নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক।

জানা গেছে, রাত সাড়ে নয়টার দিকে দোকানে যাওয়ার পথে বিনোদপুর পুলিশ ফাঁড়ি সংলগ্ন চৌরাস্তায় তানভীরকে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ফরিদপুর মেডিকেলে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়।

রাজবাড়ী সদর থানার ওসি মো. মাহমুদুর রহমান জানান, পূর্ব শত্রুতার জের ধরে তানভীরকে হত্যা করা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খুনিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই, ২৪ ঘণ্টায় ৩ মৃত্যু

ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই, ২৪ ঘণ্টায় ৩ মৃত্যু

গাজীপুরে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৪ জন দগ্ধ

গাজীপুরে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৪ জন দগ্ধ

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

‘মাদক কারবারি যে দলেরই হোক, কোনো ছাড় নয়’

‘মাদক কারবারি যে দলেরই হোক, কোনো ছাড় নয়’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App