×

ঢাকা

আলফাডাঙ্গায় খালে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু

Icon

কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) থেকে

প্রকাশ: ০৪ মার্চ ২০২৬, ০১:০৬ পিএম

আলফাডাঙ্গায় খালে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু

ছবি: সংগৃহীত

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বেলবানা গ্রামে খালের পানিতে ডুবে আড়াই বছরের তাসকিন শেখ নামে এক শিশুর করুণ মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে এ মর্মান্তিক ঘটনা ঘটে। তাসকিন ওই গ্রামের সোহেল শেখের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার বেলা আনুমানিক আড়াইটার দিকে বাড়ির উঠানে খেলছিল ছোট্ট তাসকিন। খেলার একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে সে বাড়ির দক্ষিণ পাশের খালের পানিতে পড়ে যায়। কিছু সময় পর তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে তার মা রিক্তা বেগম খালের পানিতে শিশুটিকে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে চিৎকার দেন।

পরে স্থানীয়দের সহায়তায় দ্রুত উদ্ধার করে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. আবিদ তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আলফাডাঙ্গা থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পানিতে ডুবেই শিশুটির মৃত্যু হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে, এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় সচেতন মহল ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে শিশুদের প্রতি অভিভাবকদের আরও বেশি সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৫ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা গাজীপুর সিটি করপোরেশনের

৫ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা গাজীপুর সিটি করপোরেশনের

প্রেসক্রিপশন ছাড়াই যৌন উত্তেজক ওষুধ বিক্রি, তারপর!

প্রেসক্রিপশন ছাড়াই যৌন উত্তেজক ওষুধ বিক্রি, তারপর!

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টেস্ট দল ঘোষণা, বাদ পড়লেন যারা

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টেস্ট দল ঘোষণা, বাদ পড়লেন যারা

আড়াই মাসের মাথায় সোনারগাঁও থানার ওসিকে বদলি, কিন্তু কেন?

আড়াই মাসের মাথায় সোনারগাঁও থানার ওসিকে বদলি, কিন্তু কেন?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App