×

ঢাকা

আলফাডাঙ্গায় অতিরিক্ত দামে ডিজেল বিক্রির দায়ে ২ ব্যবসায়ীকে জরিমানা

Icon

কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর)

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬, ০৪:২০ পিএম

আলফাডাঙ্গায় অতিরিক্ত দামে ডিজেল বিক্রির দায়ে ২ ব্যবসায়ীকে জরিমানা

ছবি : সংগৃহীত

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পাচুড়িয়া বেড়ির হাট বাজার এলাকায় অতিরিক্ত দামে ডিজেল বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। অভিযানের পর স্থানীয় বাজারে স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন ক্রেতারা।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে পরিচালিত অভিযানে মোহাম্মদ মিলন ও মোহাম্মদ কাদেরকে আটক করা হয়। অভিযানের সময় তাদের গোডাউনে অতিরিক্ত তেলের মজুদ পাওয়া যায়। এসময় তারা বেশি দামে ডিজেল বিক্রির বিষয়টি স্বীকার করেন। পাশাপাশি তাদের দোকানে জ্বালানি তেলের কোনো মূল্য তালিকা প্রদর্শন করা হয়নি, যা ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের লঙ্ঘন।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী উভয়কে ৫ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয় এবং ভবিষ্যতে অনিয়ম না করার জন্য মুচলেকা নেওয়া হয়।

আরো পড়ুন : হাতিয়ায় ১৩৩০ লিটার চোরাই ডিজেলসহ গ্রেপ্তার ২

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম রাহানুর রহমান বলেন, ভোক্তাদের স্বার্থ রক্ষায় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং কোনো অনিয়ম সহ্য করা হবে না।

স্থানীয় কয়েকজন ক্রেতা ও বাসিন্দা জানান, দীর্ঘদিন ধরে বাজারে ডিজেলের দাম বেশি নেওয়া হচ্ছিল। তারা প্রশাসনের এই অভিযানে সন্তোষ প্রকাশ করে বলেন, নিয়মিত অভিযান চললে ব্যবসায়ীরা আর অতিরিক্ত দাম নেওয়ার সাহস পাবে না এবং সাধারণ মানুষ উপকৃত হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যুদ্ধের লক্ষ্য প্রায় সম্পূর্ণ, দ্রুত শেষ হবে: ট্রাম্প

যুদ্ধের লক্ষ্য প্রায় সম্পূর্ণ, দ্রুত শেষ হবে: ট্রাম্প

‘দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে জাপান-বাংলাদেশ ইপিএ চুক্তি মাইলফলক’

‘দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে জাপান-বাংলাদেশ ইপিএ চুক্তি মাইলফলক’

যুক্তরাষ্ট্রের উদ্দেশে ইরানের খোলা চিঠি

যুক্তরাষ্ট্রের উদ্দেশে ইরানের খোলা চিঠি

ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী গুরুতর আহত, স্ত্রী নিহত

ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী গুরুতর আহত, স্ত্রী নিহত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App