×

চট্টগ্রাম

হাতিয়ায় ১৩৩০ লিটার চোরাই ডিজেলসহ গ্রেপ্তার ২

Icon

মোহাম্মদ সোহেল, নোয়াখালী থেকে

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬, ০৪:১১ পিএম

হাতিয়ায় ১৩৩০ লিটার চোরাই ডিজেলসহ গ্রেপ্তার ২

ছবি : ভোরের কাগজ

নোয়াখালীর হাতিয়া উপজেলায় পৃথক অভিযানে ১৩৩০ লিটার চোরাই ডিজেলসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১ এপ্রিল) হাতিয়া পৌরসভার পাঁচ বিঘা ও এমপির পোল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (২ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কবির হোসেন। 

গ্রেপ্তারকৃতরা হলেন, হাতিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের আবুল কাশেমের ছেলে মো. রাসেল (২২) এবং ফরাজি গ্রামের আজহার আহমদের ছেলে মো. জাফর (৩৫)।

আরো পড়ুন : বাঞ্ছারামপুরে তেলের তীব্র সংকট

পুলিশ জানায়, চলমান তেলের সংকটের মধ্যে অবৈধ মজুদ রোধ করতে উপজেলা বিভিন্ন বাজারে অভিযান চালানো হয়। অভিযানের সময় দুপুর ১২টায় পাঁচ বিঘা গ্রামের নবীর ভূঁইয়া স’মিলের উত্তর পাশের সড়ক থেকে ৪ ড্রাম (৭৬০ লিটার) চোরাই ডিজেল উদ্ধার করা হয়। পরে দুপুর ১টা ৪৫ মিনিটে এমপির পোল এলাকা থেকে আরো ৩ ড্রাম (৫৭০ লিটার) ডিজেল উদ্ধার করা হয়। এই সময় দুইজনকে চোরাই ডিজেল সংরক্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হয়।

ওসি মোহাম্মদ কবির হোসেন জানান, এ ঘটনায় দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে এবং পলাতক অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ

পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ

দিল্লির আন্দোলনে তরুণদের মুখপাত্র নেহা বোরা আটক

দিল্লির আন্দোলনে তরুণদের মুখপাত্র নেহা বোরা আটক

মক্কা-মদিনায় আক্রমণ হলে বাহিনী পাঠাতে প্রস্তুত ঢাকা

হুমায়ুন কবির মক্কা-মদিনায় আক্রমণ হলে বাহিনী পাঠাতে প্রস্তুত ঢাকা

দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় আটক

দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় আটক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App