×

ঢাকা

মাদারীপুর

সংঘর্ষ থামাতে গিয়ে ভাঙা হলো পুলিশের দুই গাড়ি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ জুন ২০২৬, ০৫:২২ পিএম

সংঘর্ষ থামাতে গিয়ে ভাঙা হলো পুলিশের দুই গাড়ি

ছবি: সংগৃহীত

মাদারীপুর সদর উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষ থামাতে যাওয়া পুলিশের দুটি গাড়ি ভাঙচুর করা হয়ছে। সংঘর্ষে আন্তত ১৫ জন আহত হয়েছেন। শতাধিক ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ভাঙচুর ও লুটপাট করা হয়েছে অন্তত ১২টি বসতঘরে।

সোমবার (১৫ জুন) উপজেলার ঝিকরহাটি গ্রামে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার ফারিহা রফিক ভাবনা।

সংঘর্ষে আহতদের মধ্যে চারজনের পরিচয় শনাক্ত হয়েছে। তারা হলেন ঝিকরহাটি গ্রামের বন্দে আলী মোল্লার ছেলে নুরুজ্জামান মোল্লা, একই গ্রামের মোতালেব ফকিরের ছেলে মাসুদ ফকির, আব্দুল মজিদ খানের ছেলে হানিফ খান ও সিদ্দিক হাওলাদারের ছেলে কামরুল হাওলাদার।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য নিয়ে পলাশ খানের সঙ্গে কবির মোল্লা ও রিপন খানের বিরোধ চলছিল। বিরোধের জেরে সোমবার সকালে তাদের মধ্যে কাটাকাটি হয়। একপর্যায়ে তাদের অনুসারী লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। এ সময় পুলিশের দুটি গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার ফারিহা রফিক ভাবনা বলেন, জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দেশ ও মানুষের কল্যাণে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করুন: ইউএনওদের প্রধানমন্ত্রী

দেশ ও মানুষের কল্যাণে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করুন: ইউএনওদের প্রধানমন্ত্রী

মুক্তিযুদ্ধকে খাটো করতে জুলাইকে ব্যবহারকারীরা ‘ধান্ধাবাজ’: আসিফ নজরুল

মুক্তিযুদ্ধকে খাটো করতে জুলাইকে ব্যবহারকারীরা ‘ধান্ধাবাজ’: আসিফ নজরুল

৮ বোর্ডে এইচএসসি পরীক্ষা শেষ, ৯ নভেম্বরের মধ্যে ফল প্রকাশ

৮ বোর্ডে এইচএসসি পরীক্ষা শেষ, ৯ নভেম্বরের মধ্যে ফল প্রকাশ

জ্বালানি তেল আমদানি বেসরকারি খাতে ছাড়ার উদ্যোগ স্থগিতের দাবি জামায়াতের

জ্বালানি তেল আমদানি বেসরকারি খাতে ছাড়ার উদ্যোগ স্থগিতের দাবি জামায়াতের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App