×

চট্টগ্রাম

প্রস্রাবের কথা বলে হাতকড়াসহ পালাল আসামি, তারপর যা হলো

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ১০:৪৬ এএম

প্রস্রাবের কথা বলে হাতকড়াসহ পালাল আসামি, তারপর যা হলো

ফাইল ছবি

চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের হেফাজত থেকে হাতকড়াসহ পালিয়ে যাওয়া এক মাদক কারবারিকে চার ঘণ্টা পর আবারও আটক করেছে পুলিশ। গতকাল শনিবার বিকেল ৪টার দিকে উপজেলার জাফতনগর পুলিশ ফাঁড়ি থেকে পালিয়ে যান ইয়াসিন।

পরে রাত ৮টার দিকে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। ইয়াসিন জাফতনগর এলাকার মোহাম্মদ ইউনুছের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার জাফতনগর ইউনিয়নের মোহাম্মদ ফকিরহাটসংলগ্ন আমির আলী সওদাগর বাড়ির নিজ ঘর থেকে চার গ্যালন মদসহ ইয়াসিনকে আটক করেন জাফতনগর পুলিশ ফাঁড়ির সদস্যরা। পরে তাঁকে ফাঁড়িতে নেওয়া হয়। সেখানে প্রস্রাব করার কথা বলে হাতকড়া পরা অবস্থায় বাইরে বের হন ইয়াসিন। একপর্যায়ে পুলিশের চোখ ফাঁকি দিয়ে হাতকড়াসহ পালিয়ে যান তিনি।

এ বিষয়ে জানতে জাফতনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) পরিমল চন্দ্র মল্লিকের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশের হেফাজত থেকে আসামি পালিয়ে গেলেও অভিযান চালিয়ে তাঁকে আবার আটক করা হয়েছে। তাঁকে থানায় আনা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জেমস বন্ড হওয়ার দৌড়ে প্যাটিনসন ও হল্ট

জেমস বন্ড হওয়ার দৌড়ে প্যাটিনসন ও হল্ট

টানা অষ্টম জয়ে বার্সার সমান পয়েন্টে রিয়াল মাদ্রিদ

টানা অষ্টম জয়ে বার্সার সমান পয়েন্টে রিয়াল মাদ্রিদ

মিস ইউনিভার্সের মুকুট জিতে বিশ্বমঞ্চে যাচ্ছেন সামিরা খান মাহি

মিস ইউনিভার্সের মুকুট জিতে বিশ্বমঞ্চে যাচ্ছেন সামিরা খান মাহি

সোমবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

সোমবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App