×

আইন-বিচার

পরীমনিকে লিগ্যাল নোটিশ, যেসব কাজে বিরত থাকার আহ্বান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ১১:১০ এএম

পরীমনিকে লিগ্যাল নোটিশ, যেসব কাজে বিরত থাকার আহ্বান

পরীমনি। ছবি: সংগৃহীত

সাংবাদিককে হয়রানি, অশালীন ভাষায় গালাগাল এবং হত্যার হুমকি দেওয়ার অভিযোগের পাশাপাশি জাতীয় সংগীতের সঙ্গে আপত্তিকর বক্তব্য প্রকাশের ঘটনায় চিত্রনায়িকা পরীমনিকে আইনি নোটিশ দেওয়া হয়েছে।

রোববার (৮ নভেম্বর) শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমণি এবং বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের ঠিকানায় এ নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার। নোটিশে আগামী সাত দিনের মধ্যে আদালত প্রাঙ্গণে সংঘটিত ঘটনার জন্য লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চাইতে পরীমণিকে বলা হয়েছে।

পরীমনি। ছবি: সংগৃহীত

পাশাপাশি ভবিষ্যতে সকল প্রকার অশ্লীল কথা বা সংলাপ, হুমকি প্রদান, অশ্লীল অভিনয়, অশ্লীল অঙ্গভঙ্গি, অশ্লীল নগ্ন বা অর্ধনগ্ন নৃত্য যাহা চলচ্চিত্র, ভিডিও চিত্র, অডিও ভিজ্যুয়াল চিত্র, স্থির চিত্র, গ্রাফিকস বা অন্য কোনো উপায়ে ধারণকৃত ও প্রদর্শনযোগ্য এবং যার কোনো শৈল্পিক বা শিক্ষাগত মূল্য নেই, সেসব করা থেকে সম্পূর্ণরূপে বিরত থাকতে বলা হয়েছে।

এ ছাড়া নোটিশে আগামী ৭ দিনের মধ্যে শোকজ নোটিশ প্রদানপূর্বক চিত্রনায়িকা পরীমনি এর বিরুদ্ধে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি এবং সাধারণ সম্পাদককে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে। অন্যথায় যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

পরীমনি। ছবি: সংগৃহীত

লিগ্যাল নোটিশে আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার বলেন, শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমনি নিয়মিত বিভিন্ন সময়ে বিতর্কিত কর্মকাণ্ড করে সামাজিক অস্থিরতা তৈরির পাশাপাশি বাংলাদেশের সমাজ, সংস্কৃতির সুন্দর ঐতিহ্য নষ্টের অপচেষ্টা চালাচ্ছেন। যেহেতু পরীমনি বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনের একজন চলচ্চিত্র শিল্পী, সেই হিসাবে সংযত ও দায়িত্বশীল আচরন তার কাছে সবাই প্রত্যাশা করে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মায়ামির হতাশার দিনে মেসির নতুন ইতিহাস

মায়ামির হতাশার দিনে মেসির নতুন ইতিহাস

জেমস বন্ড হওয়ার দৌড়ে প্যাটিনসন ও হল্ট

জেমস বন্ড হওয়ার দৌড়ে প্যাটিনসন ও হল্ট

টানা অষ্টম জয়ে বার্সার সমান পয়েন্টে রিয়াল মাদ্রিদ

টানা অষ্টম জয়ে বার্সার সমান পয়েন্টে রিয়াল মাদ্রিদ

মিস ইউনিভার্সের মুকুট জিতে বিশ্বমঞ্চে যাচ্ছেন সামিরা খান মাহি

মিস ইউনিভার্সের মুকুট জিতে বিশ্বমঞ্চে যাচ্ছেন সামিরা খান মাহি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App