×

ঢাকা

শতাধিক গরু আক্রান্ত, এলএসডির প্রাদুর্ভাবে বিপাকে খামারিরা

Icon

নুরুল ইসলাম, সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৫ জুন ২০২৬, ০৭:২৫ পিএম

শতাধিক গরু আক্রান্ত, এলএসডির প্রাদুর্ভাবে বিপাকে খামারিরা

ছবি: সংগৃহীত

ফরিদপুরের সদরপুর উপজেলার হাট কৃষ্ণপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় গবাদি পশুর মধ্যে এলএসডি (লাম্পি স্কিন ডিজিজ) রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এতে শতাধিক গরু আক্রান্ত হয়েছে এবং কয়েকটি খামারে গরু মারা যাওয়ার খবর পাওয়া গেছে। এ অবস্থায় চরম উদ্বেগ ও দুশ্চিন্তায় পড়েছেন স্থানীয় খামারিরা।

খামারিদের অভিযোগ, সময়মতো পর্যাপ্ত ভ্যাকসিন সরবরাহ করা হলে এভাবে গবাদি পশু আক্রান্ত হতো না। তাঁরা দ্রুত ভ্যাকসিন সরবরাহ এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রাণিসম্পদ বিভাগের হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে সদরপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সব্যসাচী মজুমদার বলেন, “বর্ষা মৌসুমে এলএসডি রোগের প্রকোপ সাধারণত বৃদ্ধি পায়। সরকারি পর্যায়ে ভ্যাকসিনের সরবরাহ সীমিত থাকায় সব এলাকায় একসঙ্গে দেওয়া সম্ভব হয় না। তবে নতুন ভ্যাকসিন বরাদ্দ পাওয়া গেলে আক্রান্ত ও ঝুঁকিপূর্ণ এলাকার গবাদি পশুকে দ্রুত টিকাদানের ব্যবস্থা করা হবে।”

এদিকে গবাদি পশুর রোগের বিস্তার রোধে জরুরি পদক্ষেপ গ্রহণ এবং খামারিদের পাশে দাঁড়ানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পে-স্কেলে সর্বোচ্চ ৬০ শতাংশ বাড়িভাড়া, কোন খাতে ভাতার হার কত

পে-স্কেলে সর্বোচ্চ ৬০ শতাংশ বাড়িভাড়া, কোন খাতে ভাতার হার কত

‘কত বছর পেরিয়ে গেল, অথচ...’, সালমান শাহকে স্মরণ শাবনূরের

‘কত বছর পেরিয়ে গেল, অথচ...’, সালমান শাহকে স্মরণ শাবনূরের

রাজধানীতে নিয়মিত অভিযানে গ্রেপ্তার পাঁচ শতাধিক

রাজধানীতে নিয়মিত অভিযানে গ্রেপ্তার পাঁচ শতাধিক

বর্জ্যের বিনিময়ে ভাসমান বাজার চালু করল ডিএসসিসি

বর্জ্যের বিনিময়ে ভাসমান বাজার চালু করল ডিএসসিসি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App