×

ঢাকা

প্রতিবন্ধী নারী ‘ধর্ষণে অন্তস্বত্বা’, আরো দুজন গ্রেপ্তার

Icon

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ০৩:৫৫ পিএম

প্রতিবন্ধী নারী ‘ধর্ষণে অন্তস্বত্বা’, আরো দুজন গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

ফরিদপুরের বোয়ালমারীতে প্রতিবন্ধী এক নারীকে (৪০) ধর্ষণের মামলায় বুধবার (২৯ জুলাই) রাতে উপজেলার শেখর ইউনিয়নের শেখর বাজার থেকে তাঁরা শেখ (৬০) ও বাবুল শেখ (৪৫) নামের আরো দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের উভয়ের বাড়িই শেখর গ্রামে।

এর আগে ধর্ষণের ফলে ওই নারী অন্তস্বত্বা হওয়ার ঘটনা জানাজানি হলে গত শনিবার (২৫ জুলাই) রাতে ওই নারীর ভাষ্য অনুযায়ী তার আত্মীয় সুজন মোল্যা বাদী হয়ে একই গ্রামের মেহেদীকে আসামী করে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

মামলার পর পুলিশ পলাতক মেহেদী শেখকে (২৭) গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ঘোনাপাড়া গ্রাম থেকে গ্রেপ্তার করে। পরদিন আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়। আদালতে ওই বুদ্ধিপ্রতিবন্ধী ২২ ধারা জবানবন্দিতে শেখর গ্রামের তারা শেখ ও বাবুল শেখের নাম বলে। এরপর পুলিশ বুধবার রাতে তাদের গ্রেপ্তার করে।

বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মো. মোস্তাফিজুর রহমান বলেন, বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণ মামলার আসামি মেহেদী শেখকে গ্রেপ্তার করে গত রোববার আদালতে চালান করা হলে আদালত তাকে কারাগারে পাঠিয়ে দেয়। পরে আদালতে ২২ ধারায় ভিকটিম আরও দুজনের নাম বলে। তাদেরকেও বুধবার রাতে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আজ বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন

সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন

বৃষ্টির দিনে চা শ্রমিকদের স্বস্তি, রেইনকোট দিচ্ছে সরকার

বৃষ্টির দিনে চা শ্রমিকদের স্বস্তি, রেইনকোট দিচ্ছে সরকার

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

বুড়িমারী বন্দরে আমদানি-রপ্তানিতে ধস, কমেছে রাজস্ব আয়

বুড়িমারী বন্দরে আমদানি-রপ্তানিতে ধস, কমেছে রাজস্ব আয়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App