×

ঢাকা

চরাঞ্চলে যুবককে প্রকাশ্যে গুলি করে হত্যা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬, ০৯:৫৬ এএম

চরাঞ্চলে যুবককে প্রকাশ্যে গুলি করে হত্যা

ছবি: সংগৃহীত

নরসিংদীর চরাঞ্চল আলোকবালীতে সুমন মিয়া (২৩) নামে এক যুবককে টেনে হেঁচড়ে নিয়ে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।

বৃহস্পতিবার (৭ আগস্ট) রাতে আলোকবালী ইউনিয়নের বাখননগর এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত সুমন বাখননগর গ্রামের বাতেন মিয়ার ছেলে। তিনি আলোকবালী ইউনিয়ন কৃষকদলের সাবেক সভাপতি কাইয়ুম মিয়ার ভাতিজা।

নিহতের স্বজনদের দাবি, সুমন মিয়া তার বোন সোনিয়াকে নিয়ে বাড়ির কাছের নদীর পাড়ে অবস্থান করছিলেন। এ সময় ১০ থেকে ১৫ জনের একটি সশস্ত্র দল সেখানে পৌঁছে অস্ত্রের মুখে তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরে বাখননগর বাজারের একটি চায়ের দোকানের সামনে নিয়ে তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে ঘটনাস্থল ত্যাগ করে তারা।

আরো পড়ুন: স্যার, এগুলোকে কি নিয়ে যাবো বাহিরে

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সুমন মিয়াকে উদ্ধার করে দ্রুত নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্বজনরা।

নিহতের বোন সোনিয়া বলেন, ‘আমার ভাই কয়েকদিন পর বিদেশে চলে যাবে। তার স্ত্রী গর্ভবতী, সে কোনো দল করে না। তার কোনো শত্রু নেই। কিন্তু হাবি, মিটুল, মাইনুদ্দিন, কালা আমার ভাইকে ধরে নিয়ে মেরে ফেলেছে। আমার ভাইয়ের সন্তানদের কি হবে? ভাইয়ের খুনিদের ফাঁসি চাই।’

আলোকবালী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব জয়নাল আবেদিন সরকার বলেন, ‘মূলত আওয়ামী লীগ ও বিএনপির দ্বন্দ্বে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। কিছু বিএনপি নেতাদের ইন্ধনে আওয়ামী লীগের লোকজন আমাদের বাখননগরে এই হত্যাকাণ্ড ঘটায়। এর আগেও বিএনপির তিনজনকে হত্যা করা হয়েছে। তারা পার্শ্ববর্তী চরাঞ্চল থেকে ভাড়াটে সন্ত্রাসী এনে এসব অপকর্ম চালায়।’

তিনি বলেন, ‘বাখননগর থেকে লোকজন বিএনপির সব সভায় যায়। এই অপরাধে তারা আজকে এসে এই হত্যাকাণ্ড ঘটায়।’

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর আল মামুন বলেন, ‘স্থানীয় দ্বন্দ্বের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘এক পয়সা বেশি ভাড়া আদায় হলে রুট পারমিট বাতিল’

‘এক পয়সা বেশি ভাড়া আদায় হলে রুট পারমিট বাতিল’

সন্ত্রাসবিরোধী আইনে ইউপি সদস্যসহ ২ জন গ্রেপ্তার

সন্ত্রাসবিরোধী আইনে ইউপি সদস্যসহ ২ জন গ্রেপ্তার

‘ঘুমন্ত’ মাদ্রাসাছাত্রের লাশ ধানখেতে, সন্দেহের তীর বাবার দিকে

‘ঘুমন্ত’ মাদ্রাসাছাত্রের লাশ ধানখেতে, সন্দেহের তীর বাবার দিকে

নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App