×

ঢাকা

ইসলামী যুব আন্দোলনের নেতাকে হত্যা, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ১২:৫৮ পিএম

ইসলামী যুব আন্দোলনের নেতাকে হত্যা, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জে ইসলামী যুব আন্দোলনের নেতা জাহিদ হাসান বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা। এতে মহাসড়কের চিটাগাংরোড থেকে সোনারগাঁ পর্যন্ত উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। শুক্রবার (২১ আগস্ট) সকাল সাড়ে ৯টা থেকে মহাসড়কের মদনপুর এলাকায় অবস্থান নিয়ে তারা বিক্ষোভ শুরু করেন।

এ সময় বিক্ষোভকারীরা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সব আসামিকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। প্রায় একঘণ্টা তারা মহাসড়কে থাকার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের সঙ্গে কথা বলে মহাসড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ করে।

এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম শেখ বলেন, বিক্ষোভকারীরা ঘণ্টাখানেক মহাসড়কে অবস্থান নেওয়ার পর তাদেরকে বুঝিয়ে সরিয়ে দেওয়া হয়েছে। মহাসড়ক এখন স্বাভাবিক রয়েছে। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল হোসেন বলেন, প্রধান অভিযুক্ত সিফাতকে রাতেই গ্রেফতার করা হয়েছে। আন্দোলনকারীদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার হয়েছে।

ছবি: সংগৃহীত

বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত ১০টায় বন্দরের সালেহনগর এলাকায় জাহিদ হাসান বুলবুল (৪৫) নামে এক রিকশা গ্যারেজ মালিককে কুপিয়ে হত্যা করা হয়। নিহত বুলবুল সালেহনগর শাহী মসজিদ এলাকার রাজা মাস্টারের ছেলে এবং ইসলামী আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

এদিকে অভিযোগ রয়েছে সালেহনগর এলাকায় হত্যাকাণ্ডের শিকার বুলবুলকে পেয়ে কিশোর গ্যাং লিডার সিফাত ও তার সঙ্গে থাকা লোকজন মিলে অস্ত্র দিয়ে বুলবুলকে কুপিয়ে গুরুতর আহত করে হামলাকারীরা। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ১০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি

৪৯তম বিশেষ বিসিএস আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি

১৯ ব্যাংকের কার্ড, এটিএম ও ডিজিটাল সেবা বন্ধ থাকছে ৬ দিন

১৯ ব্যাংকের কার্ড, এটিএম ও ডিজিটাল সেবা বন্ধ থাকছে ৬ দিন

১১ দলীয় ঐক্যের নতুন কর্মসূচি ঘোষণা

১১ দলীয় ঐক্যের নতুন কর্মসূচি ঘোষণা

পর্যটন অর্থনীতি: পরিবেশ বিপর্যয়, পরনির্ভরশীলতা ও এক অদৃশ্য বুদবুদ

পর্যটন অর্থনীতি: পরিবেশ বিপর্যয়, পরনির্ভরশীলতা ও এক অদৃশ্য বুদবুদ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App