×

ঢাকা

ব্যাগে মিলল নারীর মাথা-হাত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৩ পিএম

ব্যাগে মিলল নারীর মাথা-হাত

ছবি : সংগৃহীত

রাজধানীর আদাবরে খালপাড় থেকে এক নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে আদাবর-১০ নম্বর বালুর মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, খালপাড়ে দীর্ঘ সময় ধরে একটি বস্তা পড়ে থাকতে দেখে তাদের সন্দেহ হয়। পরে কৌতূহলবশত স্থানীয় এক ব্যক্তি বস্তাটি সরানোর জন্য টান দিলে ভেতর থেকে প্রথমে একটি হাত বেরিয়ে আসে। এরপর বেরিয়ে আসে একটি মাথা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাথাটি এক তরুণীর।

পরে বিকেল সাড়ে ৫টার দিকে ওই এলাকার ময়লার স্তূপ থেকে মরদেহের আরও কিছু অংশ উদ্ধার করা হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওই নারীর পায়ের সন্ধান পাওয়া যায়নি।

আদাবর থানার এএসআই তাহমিদুল বলেন, বস্তাটির সঙ্গে একটি ব্যাগও পাওয়া যায়। স্থানীয় এক তরুণ ব্যাগটি দেখতে পেয়ে টান দিলে এর ভেতর থেকে মাথার অংশ বেরিয়ে আসে। পরে ব্যাগটি সরিয়ে মরদেহের তিনটি খণ্ডিত অংশ পাওয়া যায়।

আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম বলেন, ব্যাগের ভেতর থেকে এক নারীর দুই হাত, মাথা ও শরীরের অংশ উদ্ধার করা হয়েছে। তবে এখনো পায়ের অংশ পাওয়া যায়নি।

তিনি আরও জানান, নিহত নারীর পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় শনাক্তের পাশাপাশি নিখোঁজ পায়ের অংশ উদ্ধারে অভিযান চলছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াও চলছে।

পুলিশ জানিয়েছে, ওই নারীকে কীভাবে হত্যা করা হয়েছে এবং কারা মরদেহটি সেখানে ফেলে গেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নাচের কথা বলে নৌকায় নিয়ে দুই নৃত্যশিল্পীকে ধর্ষণ!

নাচের কথা বলে নৌকায় নিয়ে দুই নৃত্যশিল্পীকে ধর্ষণ!

‘বাবা-মাকে সুরক্ষা দিতে সম্পত্তি হস্তান্তর আইনে সংশোধনী’

আইনমন্ত্রী ‘বাবা-মাকে সুরক্ষা দিতে সম্পত্তি হস্তান্তর আইনে সংশোধনী’

পে-স্কেলের প্রজ্ঞাপনের পরই ৭ এসআরও, অনলাইনে হবে বেতন নির্ধারণ

পে-স্কেলের প্রজ্ঞাপনের পরই ৭ এসআরও, অনলাইনে হবে বেতন নির্ধারণ

ব্রিকসের যৌথ ঘোষণায় ‘সব ধরনের আগ্রাসনের’ নিন্দা

ব্রিকসের যৌথ ঘোষণায় ‘সব ধরনের আগ্রাসনের’ নিন্দা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App