×

ঢাকা

ইউপি ভবন নির্মাণে দাবী, বিক্ষোভ-মানববন্ধন

Icon

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৪ পিএম

ইউপি ভবন নির্মাণে দাবী, বিক্ষোভ-মানববন্ধন

ছবি: ভোরের কাগজ

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়ন পরিষদের নতুন ভবন সাবেক স্থানে চান্দ্রা বাজার এলাকায় নির্মাণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় এলাকাবাসী। এতে প্রায় পাঁচ হাজার নারী-পুরুষ অংশগ্রহণ করেন বলে আয়োজকদের দাবি।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে চান্দ্রা বাজারে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে চান্দ্রা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল করেন স্থানীয়রা।

মানববন্ধনে বক্তারা বলেন, ১৯৯০ সাল পর্যন্ত চান্দ্রা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কার্যক্রম চান্দ্রা বাজার এলাকায় পরিচালিত হয়ে আসছিল। পরে নদীভাঙনে ইউনিয়ন পরিষদের আগের স্থাপনা ক্ষতিগ্রস্ত হলে কার্যালয়টি পার্শ্ববর্তী মালিগ্রাম বাজার এলাকায় স্থানান্তর করা হয়। বর্তমানে সেখানেই ইউনিয়ন পরিষদের কার্যক্রম অস্থায়ীভাবে পরিচালিত হচ্ছে।

ছবি: ভোরের কাগজ

স্থানীয়দের দাবি, সম্প্রতি চান্দ্রা ইউনিয়ন পরিষদের নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। তাই নতুন ভবনটি ইউনিয়নের নামের সঙ্গে ঐতিহাসিকভাবে যুক্ত চান্দ্রা বাজার এলাকাতেই নির্মাণ করা হলে ইউনিয়নের সাধারণ মানুষের জন্য তা অধিক সুবিধাজনক হবে।

বক্তারা বলেন, চান্দ্রা বাজার থেকে ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও এলাকার যোগাযোগ তুলনামূলক সহজ। বিশেষ করে শিশু, নারী ও বয়স্কদের ইউনিয়ন পরিষদের বিভিন্ন সেবা গ্রহণের সুবিধার কথা বিবেচনা করে নতুন ভবনটি চান্দ্রা বাজার এলাকায় স্থায়ীভাবে নির্মাণ করা প্রয়োজন।

মানববন্ধনে বক্তারা আরও বলেন, নদীভাঙনের কারণে ইউনিয়ন পরিষদ কার্যালয়টি সাময়িকভাবে মালিগ্রাম এলাকায় স্থানান্তর করা হলেও দীর্ঘদিন ধরে সেখানেই কার্যক্রম চলছে। দূরবর্তী বিভিন্ন গ্রামের মানুষের জন্য বর্তমান স্থানটি সেবাগ্রহণে অসুবিধাজনক। তাই চান্দ্রা ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রমের কেন্দ্র হিসেবে সাবেক চান্দ্রা এলাকায় নতুন ভবন নির্মাণের দাবি জানান তারা।

উল্লেখ্য, ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল সম্প্রতি চান্দ্রা ইউনিয়ন পরিষদের নতুন ভবন নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছেন বলে স্থানীয়রা জানান। এ উদ্যোগের পরই ভবনটি সাবেক চান্দ্রা এলাকায় নির্মাণের দাবি জোরালো হয়েছে। মানববন্ধন শেষে চান্দ্রা বাজারের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করেন এলাকাবাসী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

১৩ দিনে রেমিট্যান্স এলো ১৭ হাজার ৫৫২ কোটি টাকা

১৩ দিনে রেমিট্যান্স এলো ১৭ হাজার ৫৫২ কোটি টাকা

মালয়েশিয়া প্রবাসীদের জন্য জরুরি নির্দেশনা

মালয়েশিয়া প্রবাসীদের জন্য জরুরি নির্দেশনা

সাদিককে অভিনন্দন জানিয়ে পাটওয়ারীর পোস্ট

সাদিককে অভিনন্দন জানিয়ে পাটওয়ারীর পোস্ট

তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার

তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App