×

ঢাকা

বিয়েতে আসার পথে ১৪ জনের ট্রলার ডুবি: নিহত ১, নিখোঁজ ৪

Icon

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৫ পিএম

বিয়েতে আসার পথে ১৪ জনের ট্রলার ডুবি: নিহত ১, নিখোঁজ ৪

ছবি: সংগৃহীত

বিয়ের অনুষ্ঠানে অংশগ্রহণের লক্ষ্যে আত্মীয়ের বাড়ির উদ্দেশ্য আসার পথে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মেঘনা নদীতে ১৪জন যাত্রীসহ একটি ট্রলার ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। পানিতে ডুবে যাওয়াদের মধ্যকার রায়েসা বেগম (৪০) নামের এক নারীর মৃতদেহ এবং নয়জনকে জীবিত উদ্ধার করা হলেও একই পরিবারের চার সদস্য নিখোঁজ রয়েছেন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বৈদ্যেরবাজার সোনামই এলাকায় এমর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিখোঁজ একই পরিবারের চার সদস্যরা হলেন: হেলাল উদ্দিন (৫৫), সজীব (২৪), সামিয়া (১৭) ও সামিন (৫)।  নিখোঁজরা এবং নিহত নারীর কুমিল্লা জেলার হোমনা থানা এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

জীবিত উদ্ধার নিখোঁজ হেলালের স্ত্রী শিরিন বেগম বলেন, বৈদ্যেরবাজার ইউনিয়নের হারিয়া এলাকার ভাতিজি সাজিয়া আক্তার (১৯) ও শিশিরের বিয়েতে অংশ নিতে ট্রলারে করে বিয়ের জন্য দুটি গরু ও একটি খাসী নিয়ে রওনা দেন। যাত্রাপথে সোনামই এলাকায় পৌঁছানো মাত্রই ঝড়ের কবলে পড়ে ট্রলারটি পানির নিচে ডুবে যান। ঘটনার সময়কলে ঘটনাস্থলের কাছাকাছি থাকা আমান কোম্পানির একটি ট্রলার দ্রুত উদ্ধারে গিয়ে জীবিত নয়জনসহ মৃত রায়েসাকে উদ্ধার করতে সক্ষম হন।

এ বিষয়ে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. মোস্তাফিজুর রহমান দিগন্ত বলেন, আমাদের এখানে একজন নারী রোগী আনা হয়েছে এবং তিনি মৃত্যুবরণ করেছেন। তবে শুনেছি ৪জন নিখোঁজ অবস্থায় আছেন। 

নিখোঁজের আপডেট জানতে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ঘটনার সময়ে সেখানকার মানুষজন একজনকে মৃত উদ্ধার করেছেন এবং নিখোঁজ চারজনকে উদ্ধারে আমাদের ডুবুরি দল গিয়েছিল। তবে রাত্রি হয়ে যাওয়ায় আজ উদ্ধার কার্যক্রম চালানো সম্ভব হয়নি, আগামীকাল সকালে উদ্ধার কার্যক্রম চালু করা হবে।

সোনারগাঁও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ জাহেদ চৌধুরী বলেন, ‘আনুমানিক দেড়টার দিকে দুর্ঘটনাটি ঘটে। তবে আমরা খবর পাই বিকেল ৪টা ৫০ মিনিটে। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করি। নিখোঁজদের সন্ধানে নদীতে উদ্ধার অভিযান চলছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জাতিসংঘে খলিলুর রহমানের দপ্তরে নতুন দায়িত্বে জাইমা

জাতিসংঘে খলিলুর রহমানের দপ্তরে নতুন দায়িত্বে জাইমা

নোয়াখালীতে স্বেচ্ছাসেবক লীগ নেতার বসতঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

নোয়াখালীতে স্বেচ্ছাসেবক লীগ নেতার বসতঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

রাষ্ট্রবিরোধী মামলায় ওসি রাকিবুলের রিমান্ড চায় পুলিশ

রাষ্ট্রবিরোধী মামলায় ওসি রাকিবুলের রিমান্ড চায় পুলিশ

প্রকাশ্যে ‘লাভ অ্যান্ড ওয়ার’র প্রথম ঝলক

রক্তাক্ত রণবীর প্রকাশ্যে ‘লাভ অ্যান্ড ওয়ার’র প্রথম ঝলক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App