×

ঢাকা

টঙ্গীর চেরাগআলীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ১১:২১ এএম

টঙ্গীর চেরাগআলীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন

ছবি: সংগৃহীত

গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের একটি কারখানায় কেমিক্যাল গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে।

বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টা ১৫ মিনিটের দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে বর্তমানে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে। এছাড়া ঘটনাস্থলের পথে আরও আটটি ইউনিট রয়েছে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের মিডিয়া সেলের প্রধান বা ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার জানান, বুধবার সকাল ১০টা ১৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয় ফায়ার সার্ভিসের ইউনিটগুলো। সকাল ১০টা ২৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে তারা।

আরও পড়ুন: সৌদির রাষ্ট্রীয় তেল কোম্পানিতে হুথিদের বড় হামলা

ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, সংশ্লিষ্ট স্টেশন থেকে ঘটনাস্থলের দূরত্ব প্রায় দুই কিলোমিটার। আগুনের সূত্রপাত, ক্ষয়ক্ষতির পরিমাণ ও হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১৬ ইউনিট

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১৬ ইউনিট

অভিযানে টের পেয়ে স্ত্রীর কাছে ইয়াবা রেখে পালালেন স্বামী

অভিযানে টের পেয়ে স্ত্রীর কাছে ইয়াবা রেখে পালালেন স্বামী

চোর আখ্যা দিয়ে প্রতিবন্ধী যুবককে প্রকাশ্যে পিটিয়ে হত্যা, আটক ৪

চোর আখ্যা দিয়ে প্রতিবন্ধী যুবককে প্রকাশ্যে পিটিয়ে হত্যা, আটক ৪

দায়িত্ব পালনকালে প্রাণ গেল অসুস্থ রেলওয়ে কর্মচারির

দায়িত্ব পালনকালে প্রাণ গেল অসুস্থ রেলওয়ে কর্মচারির

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App