×

ঢাকা

গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কারখানা বন্ধ ঘোষণা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৩:০৯ পিএম

গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কারখানা বন্ধ ঘোষণা

ছবি : সংগৃহীত

শ্রমিক অসন্তোষ ও নিরাপত্তাঝুঁকির কারণে গাজীপুরের বিভিন্ন শিল্প এলাকায় অর্ধশতাধিক পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে কয়েকটি কারখানায় এক দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১০টা পর্যন্ত এসব কারখানা বন্ধ ছিল।

গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন জানান, শ্রমিক অসন্তোষ, কারখানায় ভাঙচুরের আশঙ্কা এবং জানমালের নিরাপত্তার কথা বিবেচনা করে কর্তৃপক্ষ অর্ধশতাধিক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। এ ছাড়া ৫ থেকে ১০টি কারখানায় বৃহস্পতিবারের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে।

এদিকে, সকাল ১০টা পর্যন্ত গাজীপুরের কোথাও শ্রমিক বিক্ষোভের খবর পাওয়া না গেলেও বেলা ১১টার দিকে শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা ও আনসার রোডসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ শুরু করেন পোশাকশ্রমিকেরা। একপর্যায়ে তাঁরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বিভিন্ন কারখানার শ্রমিকেরা নিজ নিজ কর্মস্থলের সামনে জড়ো হন। পরে কাজে যোগ না দিয়ে বিক্ষোভ মিছিল বের করেন। একপর্যায়ে তাঁরা মাওনা চৌরাস্তা, আনসার রোড ও আশপাশের এলাকায় মহাসড়ক অবরোধ করেন। এ সময় কয়েকজন শ্রমিকের হাতে লাঠিসোঁটা দেখা যায়।

খবর পেয়ে পুলিশ, বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তবে শ্রমিকেরা অবরোধ ও বিক্ষোভ চালিয়ে যান। এ সময় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে।

দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রমিকদের বিক্ষোভ ও অবরোধ চলছিল।

গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন জানান, মাওনা চৌরাস্তা ও আনসার রোড এলাকায় শ্রমিকেরা বিক্ষোভ করছিলেন। তাঁদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। পুলিশ এক স্থান থেকে শ্রমিকদের সরিয়ে দিলে তাঁরা অন্য স্থানে গিয়ে আবারও অবরোধ করেন। তবে পুলিশের উপস্থিতিতে দীর্ঘ সময় বিক্ষোভ চালিয়ে যেতে পারেননি তাঁরা। দুপুর সাড়ে ১২টার দিকে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আসে বলে জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক

ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করার কথা ভাবছেন টিউলিপ সিদ্দিক

ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করার কথা ভাবছেন টিউলিপ সিদ্দিক

গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কারখানা বন্ধ ঘোষণা

গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কারখানা বন্ধ ঘোষণা

নিষিদ্ধ আ.লীগের লকডাউনেও রাজধানীতে যান চলাচল স্বাভাবিক

নিষিদ্ধ আ.লীগের লকডাউনেও রাজধানীতে যান চলাচল স্বাভাবিক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App