×

ঢাকা

৩৮ কেজি গাঁজাসহ একই পরিবারের ৪ জন গ্রেপ্তার, মূল হোতা পলাতক

Icon

মাসুম বাদশাহ, সিংগাইর (মানিকগঞ্জ)

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৫:৪৮ পিএম

৩৮ কেজি গাঁজাসহ একই পরিবারের ৪ জন গ্রেপ্তার, মূল হোতা পলাতক

ছবি: ভোরের কাগজ

মানিকগঞ্জের সিংগাইরে ৩৮ কেজি গাঁজাসহ একই পরিবারের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম বাদী হয়ে ছয়জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন।

মামলার এজাহারভুক্ত ছয় আসামির মধ্যে চারজন গ্রেপ্তার হলেও মূল হোতা ঝর্ণা আক্তার (৩৫) ও তাঁর স্বামী মাসুদ মিয়া (৪৫) এখনো পলাতক রয়েছেন। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ১৫ লাখ ২০ হাজার টাকা।

রোববার (২২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের পশ্চিম বাস্তা গ্রামে এলাকাবাসীর সহায়তা অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—পশ্চিম বাস্তা গ্রামের আক্কাস আলীর মেয়ে রোজিনা বেগম (৪৩), তাসলিমা আক্তার (৪০), তানহা (২০) ও হাজের খাতুন (৬৩)। তাঁদের মধ্যে রোজিনা ও তাসলিমা আক্কাস আলীর মেয়ে এবং হাজের তাঁর স্ত্রী।

মামলার সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সন্ধ্যায় পশ্চিম বাস্তা গ্রামে মাদকবিরোধী অভিযান চালায় সিংগাইর থানা পুলিশ। এ সময় রোজিনা বেগমের দোতলা বসতবাড়ির সামনে মাদক বিক্রির উদ্দেশ্যে কয়েকজন অবস্থান করছেন বলে খবর পায় পুলিশ। পরে সেখানে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের হেফাজত থেকে ৩৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে ঝর্ণা আক্তার ও তাঁর স্বামী মাসুদ মিয়া গাঁজার বস্তা ফেলে পালিয়ে যান। তাঁদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে সোমবার (২৩ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে সিংগাইর থানা পুলিশের সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের পরিবারের সদস্যরা চিহ্নিত মাদক কারবারি। তাঁদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানোর সময় তাঁদের পারিবারিক মাদক কারবারের বিষয়টি ফরওয়ার্ডিংয়ে উল্লেখ করা হয়েছে । পলাতক দুই আসামিকেও দ্রুত গ্রেপ্তার করা হবে। অভিযানে সহযোগিতার জন্য এলাকাবাসীকে ধন্যবাদ জানান তিনি।

মামলা তদন্ত কর্মকর্তা এসআই এস,এম  রাশেদুল ইসলাম বলেন,  গ্রেপ্তারকৃত চার আসামিকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে পাঠানোর  হয়েছে। বাকি দুজনকে গ্রেপ্তারের জোর চেষ্টা চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিকাগোর গুরুত্বপূর্ণ সড়কের নামকরণ খালেদা জিয়ার নামে

শিকাগোর গুরুত্বপূর্ণ সড়কের নামকরণ খালেদা জিয়ার নামে

৩৮ কেজি গাঁজাসহ একই পরিবারের ৪ জন গ্রেপ্তার, মূল হোতা পলাতক

৩৮ কেজি গাঁজাসহ একই পরিবারের ৪ জন গ্রেপ্তার, মূল হোতা পলাতক

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ১৩৬৭

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ১৩৬৭

২৪ ঘণ্টায় হামে মৃত্যু নেই, আক্রান্ত ১ হাজার ৪১৭

২৪ ঘণ্টায় হামে মৃত্যু নেই, আক্রান্ত ১ হাজার ৪১৭

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App