×

অর্থনীতি

চলতি অর্থবছরে প্রবৃদ্ধি হতে পারে ৬.৯ শতাংশ: এডিবি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২২, ০১:৫৫ পিএম

চলতি অর্থবছরে প্রবৃদ্ধি হতে পারে ৬.৯ শতাংশ: এডিবি

এশিয়া ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)

চলতি অর্থবছরে প্রবৃদ্ধি ছয় দশমিক ৯ শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি)। আজ বুধবার (৬ এপ্রিল) বাংলাদেশ সময় সকাল ১০টার দিকে এডিবির সদর দপ্তর ম্যানিলা থেকে সংস্থার সব সদস্য দেশের অর্থনৈতিক পরিস্থিতির ওপর প্রতিবেদনটি প্রকাশিত হয়। সেই প্রতিবেদনে এ পূর্বাভাস দেয়া হয়।

এসময় এডিবির কান্ট্রি ডিরেক্টর এডিম গিন্টিং বলেন, মধ্য আয়ের এবং ঋণের ফাঁদে পড়ার সম্ভাবনা নেই বাংলাদেশের।

এডিবির প্রতিবেদনে অনুমানকৃত প্রবৃদ্ধি অর্জনের ক্ষেত্রে কিছু ঝুঁকির কথাও উল্লেখ রয়েছে। ইউক্রেন-রাশিয়া যুদ্ধের ফলে বিশ্ব অর্থনীতি যে চাপের মধ্যে পড়বে এবং আন্তর্জাতিক তেলের মূল্যবৃদ্ধি ও উচ্চ আমদানি ব্যয় বাংলাদেশের অর্থনীতিতে কী প্রভাব ফেলবে তার ওপর প্রবৃদ্ধি কতটা অর্জিত হবে তা নির্ভর করছে।

প্রতিবেদনে বলা হয়, করোনা মহামারির নেতিবাচক প্রভাব কমে যাওয়ায় বিশ্বব্যাপী ভোগ-ব্যয় বেড়েছে। অন্যান্য দেশের মতো বাংলাদেশেও জীবনযাত্রার ব্যয় বাড়বে। বৈদেশিক লেনদেনের ভারসাম্যে বড় অঙ্কের ঘাটতি দেখা দিতে পারে। যা বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপের পরও ডলারের বিপরীতে টাকাকে দুর্বল করতে পারে।

এক প্রশ্নের জবাবে এডিবির কান্ট্রি ডিরেক্টর বলেন, শ্রীলঙ্কার আজকের অবস্থা একদিনে সৃষ্টি হয়নি। এক্ষেত্রে আর্থিক ব্যবস্থাপনা, ঋণ ব্যবস্থাপনা ও সঠিক নীতিমালা গুরুত্বপূর্ণ ছিল। এছাড়া একটি দক্ষ সরকার ব্যবস্থাপনাও এ ধরনের পরিস্থিতি উত্তরণে গুরুত্বপূর্ণ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App