×

অর্থনীতি

রিজার্ভ নেমেছে ৩৯ বিলিয়ন ডলারের নিচে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২২, ০৯:০৯ পিএম

প্রবাসী বাংলাদেশিদের পাঠানো আয়ের প্রবাহ বেড়েছে। সেই সঙ্গে আমদানি ব্যয়ও হ্রাস পেয়েছে। তবুও বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার সঞ্চায়ন বা রিজার্ভের ওপর চাপ কমছেই না। এরই মধ্যে তা নেমে ৩৯ বিলিয়ন ডলারের নিচে গিয়ে ঠেকেছে।

রবিবার (৪ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম। তিনি বলেন, চলতি সপ্তাহের প্রথম কার্যদিবসে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ নেমে দাঁড়িয়েছে ৩৮ দশমিক ৯১ বিলিয়ন ডলারে। গত সপ্তাহের শেষ কর্মদিবসে তা ছিল ৩৯ দশমিক শূন্য ৫ বিলিয়ন ডলার।

চলতি বছর জুলাইয়ের শুরুর দিকে কেন্দ্রীয় ব্যাংকের বিদেশি মুদ্রার রিজার্ভ ৪০ বিলিয়ন ডলারের নিচে নেমে যায়। এ নিয়ে প্রায় দুই বছরের মধ্যে প্রথমবারের মতো তা এত নিচে নামে। সেসময় রিজার্ভ ছিল ৩৯ দশমিক ৮০ বিলিয়ন ডলার।এরপর থেকে কমছে তো কমছেই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গোপালগঞ্জে আওয়ামী লীগের মিছিল শেষে সংঘর্ষ, ৬ ককটেল বিস্ফোরণ

গোপালগঞ্জে আওয়ামী লীগের মিছিল শেষে সংঘর্ষ, ৬ ককটেল বিস্ফোরণ

বিদেশি কূটনীতিকদের মঙ্গলবার ব্রিফ করবে সরকার

বিদেশি কূটনীতিকদের মঙ্গলবার ব্রিফ করবে সরকার

প্রধানমন্ত্রী-এনসিপির বৈঠক, হাসিনার দেশে ফেরাসহ সারাদেশের শীর্ষ সব খবর একসাথে

প্রধানমন্ত্রী-এনসিপির বৈঠক, হাসিনার দেশে ফেরাসহ সারাদেশের শীর্ষ সব খবর একসাথে

ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App