বন্ড মার্কেটকে বড় করতে কাজ করছি
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৮ জুন ২০২৩, ০৯:১০ পিএম
বাংলাদেশে বন্ড মার্কেটর জনপ্রিয়তা কম। তাই আমরা বন্ড মার্কেটকে সম্প্রসারণ করার জন্য কাজ করে যাচ্ছি বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার।
রবিবার (১৮ জুন) বিকেলে বাংলাদেশ ব্যাংকে ২০২৩-২৪ অর্থবছরের প্রথমার্ধের (জুলাই-ডিসেম্বর) ‘মনিটারি পলিসি স্টেটমেন্ট (এমপিএস)’ প্রকাশ করেছেন গভর্নর আব্দুর রউফ তালুকদার। এসময় তিনি শেয়ার বাজার নিয়ে প্রশ্ন উত্তর পর্বে এ মন্তব্য করেন।
তিনি বলেন, শেয়ার বাজারের দুটি অংশ- একটি হচ্ছে ইক্যুইটি মার্কেট অন্যটি বর্ণ মার্কেট বাংলাদেশ সব সময় ইক্যুইটি মার্কেট নিয়ে কাজ করা হয় যার কারণে বন মার্কেট পিছিয়ে আছে তাই আমরা বনমার্কেটকে সম্প্রসারণ করার জন্য কাজ করে যাচ্ছে।
তিনি আরো বলেন, বাংলাদেশে বর্তমানে শেয়ার বাজারের ইকুইটি মার্কেটে ৯৮ শতাংশ বিনিয়োগকারী জড়িত কিন্তু মাত্র ২ শতাংশ বিনিয়োগকারী বন্ড মার্কেটে জড়িত। তাই আমরা বন্ড মার্কেটকে আরো বেশি সম্প্রচারিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। তবে ইক্যুইটি মার্কেট যেভাবে চলছে সেভাবে চলবে বলেও জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর।
