×

অর্থনীতি

বঙ্গবন্ধুর ভাবনায় বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৩, ০৬:১৫ পিএম

বঙ্গবন্ধুর ভাবনায় বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা
জাতীয় শোক দিবস এবং জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস উপলক্ষে হাইড্রোকার্বন ইউনিটের উদ্যোগে 'বঙ্গবন্ধুর ভাবনায় বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৩ আগস্ট) সকালে রাজধানীর সেগুনবাগিচায় হাইড্রোকার্বন ইউনিটের কনফারেন্স রুমে এই সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিবের দায়িত্বে অতিরিক্ত সচিব (অপারেশন) মোহাম্মদ জাকীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশনের (পেট্রোবাংলা) চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার এবং বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) পরিচালক (অপারেশন্স ও পরিকল্পনা) খালিদ আহম্মেদ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. আনোয়ার হোসেন ভূঁইয়া। মূল প্রবন্ধে তিনি বলেন, দেশের বর্তমান গ্যাস মজুদের বাইরেও ৩০টি কূপ খনন সম্ভব। যার মাধ্যমে নতুন আরও ১৫ টিফিএস গ্যাস রিজার্ভ যোগ হবে। হাইড্রোকার্বন ইউনিটের মহাপরিচালক (যুগ্মসচিব) মো. শামীম খানের সভাপতিত্বে সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) জ্বালানি ও টেকসই গবেষণা ইনস্টিটিউট পরিচালক অধ্যাপক ড. ফারসীম মান্নান মোহাম্মদী এবং পেট্রোলিয়াম এবং খনিজ সম্পদ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

সোনা ও রুপার দাম আরও কমল

সোনা ও রুপার দাম আরও কমল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App