×

অর্থনীতি

জেসিআই ঢাকা ওয়েস্টের নতুন প্রেসিডেন্ট এস এম বেলাল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৩, ০৮:২৭ পিএম

জেসিআই ঢাকা ওয়েস্টের নতুন প্রেসিডেন্ট এস এম বেলাল
২০২৪ সালের জন্য জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ঢাকা ওয়েস্টের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন এস এম বেলাল উদ্দিন। সম্প্রতি রাজধানীর বারিধারার এক হোটেলে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় ২০২৪ সালের জন্য কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। সদস্যদের ভোটে আগামী এক বছরের জন্য সংগঠনটির নতুন সভাপতি নির্বাচিত হন বেলাল। অনুষ্ঠানে এস এম বেলাল বলেন, ‘জেসিআই ঢাকা ওয়েস্ট সবসময় তারুণ্যের শক্তিতে এগিয়ে যেতে চায়। তাই আগামী বছর তরুণদের উন্নয়নের পাশাপাশি সুখী ও সমৃদ্ধ সমাজ গঠনে কাজ করতে চাই। একইসঙ্গে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সক্রিয়ভাবে ভূমিকা রাখতে লক্ষ্য নির্ধারণ করেছি।’ এস এম বেলাল পেশায় একজন টেক উদ্যোক্তা। ডিজিটাল মার্কেটিং নিয়ে ইন্টারন্যাশনাল মার্কেটে কাজ করার পাশাপাশি মেন্টর হিসেবেও রয়েছে তার সুখ্যাতি। মার্কিন ই-কমার্স প্ল্যাটফর্ম গিয়ারলঞ্চ-এর বাংলাদেশ এবং ভারতীয় কান্ট্রি ম্যানেজার হিসেবে দায়িত্বপ্রাপ্ত আছেন তিনি। কার্যনির্বাহী কমিটিতে রয়েছেন - আইপিএলপি মোহাম্মাদ মাহমুদুর রহমান, ইভিপি সুজাউর রহমান ইমন, ভিপি সুবাহ আফরিন, ড. আয়ান মুমিনুল হক, মো. ইমাম হাসান ও এসজি মো. জহিরুল ইসলাম মোহসান। কমিটিতে আরো রয়েছেন- জিএলসি তানভীর হাসান, ট্রেজারার ইব্রাহীম খলিল ফয়সাল, টিসি রিয়েল আহমেদ, ডিরেক্টর মো. সামিন রহমান, নিয়াজ আহমেদ, দেবব্রত ভৌমিক, মো. সাদ্দাম হোসেন, এক্সিকিউটিভ এসিস্ট্যান্ট টু এলপি দাউদ মাহমুদ, কমিটি চেয়ার ফাইরুজ সুহালা রেজা, মো. সাব্বির হাসান, মাসুদ, আব্দুল্লাহ বিন খুরশিদ ও জে. এম. ওয়াসিকা তাসনিম। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন জেসিআই বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট ও ২০২৩ সালের জেসিআই ঢাকা ওয়েস্টের আইপিএলপি মুহাম্মাদ আলতামিশ নাবিল। জেসিআই ঢাকা ওয়েস্টের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণার আগে সংগঠনটির ২০২৩ সালের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ১৮ থেকে ৪০ বছর বয়সী উদ্যমী তরুণদের একটি বৈশ্বিক সংগঠন। ১২০টিরও বেশি দেশে এর কার্যক্রম রয়েছে এবং সারাবিশ্বে সদস্য সংখ্যা ২ লাখের বেশি। জেসিআই সদর দপ্তর যুক্তরাষ্ট্রের মিসৌরির সেন্ট লুইসে অবস্থিত। বাংলাদেশে জেসিআই-এর ৩৮টি লোকাল চ্যাপ্টার কাজ করছে যার মধ্যে জেসিআই ঢাকা ওয়েস্ট সর্ববৃহৎ এবং প্রাচীনতম।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আরএমপিকে ১৫৫ অত্যাধুনিক সিসি ক্যামেরা দিল রাসিক

নিরাপত্তা জোরদার আরএমপিকে ১৫৫ অত্যাধুনিক সিসি ক্যামেরা দিল রাসিক

বাজারে ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক

বাজারে ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক

‘আন্দোলনের প্রথম দিনই পদত্যাগে প্রস্তুত ছিলেন ধর্মেন্দ্র’

‘আন্দোলনের প্রথম দিনই পদত্যাগে প্রস্তুত ছিলেন ধর্মেন্দ্র’

ঠেরক্যান বিলে জলাবদ্ধতা, ৩০০ বিঘা জমি অনাবাদি

ঠেরক্যান বিলে জলাবদ্ধতা, ৩০০ বিঘা জমি অনাবাদি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App