×

অর্থনীতি

পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে প্রজ্ঞাপন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৩, ০৯:৪৯ পিএম

পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ করে জারি করা হয়েছে প্রজ্ঞাপন । ১২ হাজার ৫০০ টাকা মজুরি নির্ধারণ করা হয়েছে। প্রজ্ঞাপনে পোশাক শ্রমিকদের ‘ক’ শ্রেণিতে গ্রেড-১ হিসেবে রাখা হয়েছে সিনিয়র অপারেটরদের (সব ধরনের মেশিনের জন্য), গ্রেড-২ এ অপারেটর (সব ধরনের মেশিনের জন্য), গ্রেড-৩ এ জুনিয়র অপারেটর (সব ধরনের মেশিনের জন্য), গ্রেড-৪ এ সাধারণ অপারেট (সব ধরনের মেশিনের জন্য) এবং গ্রেড-৫ এ সহকারী অপারেটরদের (সব ধরনের মেশিনের জন্য) রাখা হয়েছে। প্রজ্ঞাপনে গ্রেড-৫ এর সহকারী অপারেটর বা হেলপারের বেতন নির্ধারণ করা হয়েছে ১২ হাজার ৫০০ টাকা। এর মধ্যে মূল বেতন ৬ হাজার ৭০০ টাকা, বাড়ি ভাড়া ৩ হাজার ৩৫০ টাকা, চিকিৎসা ভাতা ৭৫০ টাকা, যাতায়াত ভাতা ৪৫০ টাকা এবং খাদ্য ভাতা এক হাজার ২৫০ টাকা। একইভাবে গ্রেড-৪ এর সাধারণ অপারেটরদের বেতন ১৩ হাজার ২৫ টাকা, গ্রেড-৩ এর বেতন ১৩ হাজার ৫৫০ টাকা, গ্রেড-২ এর অপারেটরদের বেতন ১৪ হাজার ১৫০ টাকা এবং গ্রেড-১ এর অপারেটরদের বেতন ১৪ হাজার ৭৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। প্রজ্ঞাপনে আরও বলা হয়, একজন শ্রমিক এক বছর শিল্পে কর্মরত থাকার পর তার বার্ষিক মূল মজুরি হবে ৭ হাজার ৩৫ টাকা। পরবর্তীতে প্রতিবছর ৫ শতাংশ হারে মজুরি বৃদ্ধি পারে। অর্থাৎ মূল মজুরি ৭ হাজার ৩৫ টাকার ৫ শতাংশ বৃদ্ধি হয়ে ৭ হাজার ৩৮৬ টাকা নির্ধারিত হবে। এ বিষয়ে গার্মেন্টসশিল্পে জড়িত কারও আপত্তি বা সুপারিশ থাকলে তা ১৪ দিনের মধ্যে জানাতে হবে। আর আপত্তি বা সুপারিশ না পাঠালে খসড়াটি চূড়ান্ত আকারে জারি করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকা জমার রেকর্ড

এক বছরেই ৪১% বৃদ্ধি সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকা জমার রেকর্ড

‘সবার আগে বাংলাদেশ’ হলে সবার জন্য সমান বাজেট থাকতে হবে’

‘সবার আগে বাংলাদেশ’ হলে সবার জন্য সমান বাজেট থাকতে হবে’

বাংলাদেশে হামাসের কার্যক্রম চলছে, দিল্লিতে ইসরায়েলি রাষ্ট্রদূতের দাবি

বাংলাদেশে হামাসের কার্যক্রম চলছে, দিল্লিতে ইসরায়েলি রাষ্ট্রদূতের দাবি

ইরান-যুক্তরাষ্ট্রের পর শান্তি চুক্তিতে স্বাক্ষর করল পাকিস্তান

ইরান-যুক্তরাষ্ট্রের পর শান্তি চুক্তিতে স্বাক্ষর করল পাকিস্তান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App