×

অর্থনীতি

মূল্য সংবেদনশীল তথ্য নেই তালিকাভুক্ত তিন কোম্পানির

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ জুলাই ২০১৮, ০৩:০৭ পিএম

মূল্য সংবেদনশীল তথ্য নেই তালিকাভুক্ত তিন কোম্পানির
শেয়ারদর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই তালিকাভুক্ত তিন কোম্পানির। সম্প্রতি অস্বাভাবিক দর বাড়ার কারণ জানতে চাইলে কোম্পানিগুলো এমন তথ্য জানায়। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়। নর্দান জুট অ্যান্ড ম্যানুফ্যাকচারিং : জুন মাসের ২৫ তারিখে শেয়ারদর ছিল ২৮৩ টাকা ২০ পয়সা, যা গত বৃহস্পতিবার লেনদেন হয় ৩৪৮ টাকা ১০ পয়সা। এ তিন দিনে দর বেড়েছে ৬৪ টাকা ৯০ পয়সা। আর এই দর বাড়াকে অস্বাভাবিক মনে করছে ডিএসই। আজিজ পাইপস : জুন মাসের ২৫ তারিখে শেয়ারদর ছিল ১৬৮ টাকা ৮০ পয়সা, যা গতকাল লেনদেন হয় ২১৬ টাকা ১০ পয়সা। এ চার দিনে দর বেড়েছে ৪৭ টাকা ৩০ পয়সা। আর এ দর বাড়াকে অস্বাভাবিক মনে করছে ডিএসই। গতকাল শেয়ারদর ৯ দশমিক ৯৭ শতাংশ বা ১৯ টাকা ৬০ টাকা বেড়ে প্রতিটি সর্বশেষ ২১৬ টাকা ১০ পয়সায় হাতবদল হয়, যার সমাপনী দরও ছিল ২১৬ টাকা ১০ পয়সা। দিনজুড়ে তিন লাখ ৬১ হাজার ৯৫টি শেয়ার মোট এক হাজার ৫২ বার হাতবদল হয়, যার বাজারদর সাত কোটি ৭৭ লাখ ১৭ হাজার টাকা। এইচআর টেক্সটাইল : জুন মাসের ২৬ তারিখে শেয়ারদর ছিল ৩৯ টাকা ৩০ পয়সা, যা গতকাল লেনদেন হয় ৪৭ টাকা ৮০ পয়সা। এ তিন দিনে দর বেড়েছে আট টাকা ৫০ পয়সা। আর এ দর বাড়াকে অস্বাভাবিক মনে করছে ডিএসই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App