×

অর্থনীতি

চা উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০১৯, ১১:৩৮ এএম

চা উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে
গত মৌসুমের চেয়ে দেশে ৩২ লাখ কেজি চা বেশি উৎপাদন হয়েছে। প্রাকৃতিক প্রতিক‚লতা কাটিয়ে এই অর্জন সম্ভব হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। চা বোর্ড সূত্রে জানা গেছে, ২০১৮ সালে দেশের ১৬৬টি বাগানে চা উৎপাদন হয়েছে আট কোটি ২১ লাখ কেজি। আগের বছর ২০১৭ সালে উৎপাদন হয়েছিল সাত কোটি ৮৯ লাখ কেজি। ২০১৬ সালের মোট উৎপাদন ছিল আট কোটি ৫০ লাখ ৫০ হাজার কেজি। তখন বছরজুড়ে চা চাষের অনুক‚ল প্রাকৃতিক পরিবেশ বজায় ছিল। গত তিন বছর চায়ের গড় উৎপাদন ছিল আট কোটি ২০ লাখ কেজি। চা শিল্প সংশ্লিষ্টরা জানান, মৌসুমের শুরুতে অনাবৃষ্টির কারণে তারা উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে বেশ শঙ্কিত ছিলেন। উৎপাদন মৌসুমের শুরুতে বৃষ্টি না হওয়ায় চা-পাতা চয়ন সময়মতো শুরু করা যায়নি। ২০১৮ সালে দেশে চা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় সাত কোটি ২৩ লাখ ৯০ হাজার কেজি। গত সেপ্টেম্বর পর্যন্ত দেশে সব মিলিয়ে ছয় কোটি ৬৭ লাখ ৩১ হাজার কেজি চা উৎপাদন হয়। তবে সিলেট-চট্টগ্রাম অঞ্চলে চা চাষের উপযোগী সুষম বৃষ্টি হওয়ায় বছর শেষে চা উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যায়। লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ৮৯ লাখ কেজি চা বেশি উৎপাদন হয়। শ্রীমঙ্গলে চা বোর্ডের প্রকল্প উন্নয়ন ইউনিট (পিডিইউ) সূত্র জানায়, ২০০৯ সালে চা শিল্পের উন্নয়নে নেয়া কৌশলগত পরিকল্পনার অংশ হিসেবে চা চাষের আওতা বাড়ানো হয়। প্রথম ধাপে বান্দরবানের রুমায় এই উদ্যোগ নেয়া হয়েছে। এ ব্যাপারে বাংলাদেশ চা বোর্ডের প্রকল্প উন্নয়ন ইউনিটের (পিডিইউ) পরিচালক ড. এ কে এম রফিকুল হক সংবাদ মাধ্যমকে বলেন, চা গবেষণা ইনস্টিটিউটের (বিটিআরআই) বিভিন্ন উপকেন্দ্রে ক্ষুদ্র পর্যায়ে চা চাষিদের জন্য ক্ষুদ্রায়তন চা আবাদ, প্লাকিং, রোগবালাই ও পোকামাকড় দমন বিষয়ে এবং দেশের চা বাগানগুলোর ব্যবস্থাপক ও সহকারী ব্যবস্থাপকদের দক্ষতা উন্নয়নে নিয়মিত প্রশিক্ষণ দেয়া হচ্ছে। আধুনিক প্রযুক্তির ব্যবহার হচ্ছে। ফলে প্রকৃতি নির্ভরতা কাটিয়ে উৎপাদন বাড়ছে। বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটের (বিটিআরআই) পরিচালক ড. মোহাম্মদ আলী বলেন, হেক্টরপ্রতি চায়ের উৎপাদন বাড়াতে হবে এবং এটা সম্ভব। যদিও এটা চা বাগান ব্যবস্থাপনার ওপর অনেকাংশে নির্ভর করে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন বাংলাদেশ গঠনের মূল শক্তি কৃষি ও তরুণদের উদ্ভাবন: মির্জা ফখরুল

নতুন বাংলাদেশ গঠনের মূল শক্তি কৃষি ও তরুণদের উদ্ভাবন: মির্জা ফখরুল

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে

আইনমন্ত্রী সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে

বিশ্বকাপে আর্জেন্টিনার বিরুদ্ধে ‘ষড়যন্ত্রকারীদের’ তালিকা প্রকাশ!

বিশ্বকাপে আর্জেন্টিনার বিরুদ্ধে ‘ষড়যন্ত্রকারীদের’ তালিকা প্রকাশ!

সাহাবুদ্দিন-শেখ হাসিনার ফোনালাপ নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সাহাবুদ্দিন-শেখ হাসিনার ফোনালাপ নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App