×

অর্থনীতি

ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের হয়রানিতে না ফেলার আহ্বান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ মে ২০২৪, ০৯:০৫ পিএম

ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের হয়রানিতে না ফেলার আহ্বান

ছবি: ভোরের কাগজ

ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ব্যবসা প্রতিষ্ঠানে বারবার অপরিকল্পিত অভিযান এবং পরবর্তীতে বড় অঙ্কের আর্থিক জরিমানা ও হয়রানি বন্ধে সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন শীর্ষ বাণিজ্য সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি মাহবুবুল আলম। 

শনিবার (৪ মে) বিকেলে এফবিসিসিআইয়ের মতিঝিল কার্যালয়ে ভোক্তার অধিকার সংরক্ষণ বিষয়ক এফবিসিসিআইর স্ট্যান্ডিং কমিটির প্রথম সভায় এই আহ্বান জানান তিনি।

প্রধান অতিথির বক্তব্যে মাহবুবুল আলম বলেন, পণ্য সরবরাহ ও বাজার ব্যবস্থা স্থিতিশীল রাখতে তদারকি ও অভিযান গুরুত্বপূর্ণ। তবে কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা না করে, সিন্ডিকেটের প্রকৃত অপরাধীদের না ধরে বারবার শুধু ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের হয়রানি করার বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এই প্রচেষ্টা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। 

তিনি বলেন, ব্যবসায়ীরাও একেকজন ভোক্তা। ভোক্তা ও ব্যবসায়ীদের অধিকার প্রতিষ্ঠা করাটা জরুরি। সরবরাহ ব্যবস্থা ঠিক থাকলে বাজারে কেউ কোনো অস্থিতিশীল অবস্থা তৈরি করতে পারেনা বলেও মন্তব্য করেন তিনি। 

আরো পড়ুন: চামড়াখাতে ন্যূনতম মজুরি ২২ হাজার ৭৭৬ টাকা প্রস্তাব

সভায় এফবিসিসিআইয়ের সিনিয়র সহ-সভাপতি মো. আমিন হেলালী বলেন, ভোক্তার অধিকারের বিষয়ে আরো বেশি প্রচার প্রচারণা চালানো উচিত। পাশাপাশি পণ্যের উৎপাদন, বিক্রি, আমদানি ও রপ্তানির যথেষ্ট তথ্য উপাত্ত থাকা আবশ্যক।

কমিটির ডিরেক্টর ইনচার্জ হাজী মো. আবুল হাসেম বলেন, অনেক সময় আমদানি খরচ বেড়ে গেলে পণ্যের দাম বাড়ে। আবার কখনও কখনও সরকার নির্ধারিত দামের থেকে কম দামেও পণ্য বিক্রি হয়। পণ্যের মূল্য নির্ধারণে আমদানি খরচের বিষয়টি গুরুত্ব দেয়া উচিত। পণ্যের সরবরাহের সঠিক তথ্য উপাত্ত থাকলে সারাবছর স্বল্প মূল্যে পণ্য বিক্রি সম্ভব বলে মনে করেন তিনি। সভায় সভাপতিত্ব করেন কমিটির চেয়ারম্যান মাহফুজুর রহমান খান (মাহফুজ)। 

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক বিকাশ চন্দ্র দাস বলেন, বাজারে বা দোকানে অব্যবস্থাপনা পেলে সতর্ক ও জরিমানা করে থাকে কর্তৃপক্ষ। তবে ব্যবসায়ীদেরকে পণ্য ক্রয়-বিক্রয়ের রশিদ যথাযথভাবে সংরক্ষণের আহ্বান জানান তিনি। 

সভায় আরো বক্তব্য রাখেন- এফবিসিসিআইর সহ-সভাপতি মো. মুনির হোসেন, পরিচালক আবু মোতালেব, হাফেজ হাজী হারুন অর রশীদ, হাজী মো. এনায়েত উল্লাহ, নিয়াজ আলী চিশতী, কাওসার আহমেদ, আমির হোসন নূরাণী, কমিটির কো-চেয়ারম্যানবৃন্দ ও সদস্যবৃন্দ।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App