×

অর্থনীতি

১৮২ কোটি ৪০ লাখ টাকার সয়াবিন তেল কিনবে সরকার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ মে ২০২৪, ০৩:২৪ পিএম

১৮২ কোটি ৪০ লাখ টাকার সয়াবিন তেল কিনবে সরকার

ছবি: সংগৃহীত

ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে এক কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল কিনবে সরকার। এতে মোট ব্যয় হবে ১৮২ কোটি ৪০ লাখ টাকা।

মঙ্গলবার (২১ মে) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেয়া হয়েছে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব মো. মাহমুদুল হোসাইন খান এ তথ্য নিশ্চিত করেন।

আরো পড়ুন: বাজেট অধিবেশন শুরু ৫ জুন

তিনি বলেন, টিসিবির মাধ্যমে সরকার ১ কোটি পরিবারকে যে সাপোর্ট দিচ্ছে তার আওতায় এক কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল কেনা হবে। এর প্রতি লিটারের দাম পড়বে ১৫২ টাকা ৪৫ পয়সা। 

এর পূর্বমূল্য ছিল ১৫২ টাকা ৯৮ পয়সা। এই তেল কিনতে মোট ক্রয় মূল্য হবে ১৮২ কোটি ৪০ লাখ টাকা।

মাহমুদুল হোসাইন আরো বলেন, এর সুপারিশকৃত দরদাতা সুপার অয়েল রিফাইনারি লিমিটেড। এটা স্থানীয়ভাবে ক্রয় করা হচ্ছে এবং বাস্তবায়নকারী সংস্থা টিসিবি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৩০ ব্যাংকের এটিএম ও অনলাইন সেবা বন্ধ, কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব

৩০ ব্যাংকের এটিএম ও অনলাইন সেবা বন্ধ, কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব

হাইব্রিড ইলেকট্রিক গাড়ি বানাবে টয়োটা, উৎপাদন শুরু ২০২৭ সালে

প্রধানমন্ত্রীর সঙ্গে প্রতিনিধিদলের সাক্ষাৎ হাইব্রিড ইলেকট্রিক গাড়ি বানাবে টয়োটা, উৎপাদন শুরু ২০২৭ সালে

৩৮ বছর বয়সে ১৫৬ মেয়ের ‘বাবা’

৩৮ বছর বয়সে ১৫৬ মেয়ের ‘বাবা’

ফের আটক হলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

ফের আটক হলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App