×

অর্থনীতি

বিজিএমইএ’র সঙ্গে চীনা ব্যবসায়ী প্রতিনিধিদলের বৈঠক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ জুলাই ২০২৪, ১১:২২ এএম

বিজিএমইএ’র সঙ্গে চীনা ব্যবসায়ী প্রতিনিধিদলের বৈঠক

বিজিএমইএ দপ্তরে চীনা ব্যবসায়ী প্রতিনিধিদল। ছবি : ভোরের কাগজ

শীর্ষস্থানীয় গার্মেন্টস ও টেক্সটাইল কোম্পানিগুলোর প্রতিনিধিদের সমন্বয়ে চীনের একটি ব্যবসায়ী প্রতিনিধিদল বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) পরিদর্শন করেছেন।

মঙ্গলবার (২ জুলাই) চীনা প্রতিনিধিদলের সঙ্গে আলোচনা বৈঠকে বিজিএমইএ এর পক্ষে নেতৃত্ব প্রদান করেন বিজিএমইএ সভাপতি এস এম মান্নান (কচি)। চীনা প্রতিনিধিদলের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করেন ফুজিয়ান কুনফেং মেশিনারি কোং লিমিটেডের সভাপতি জু জিনশান।

বৈঠকে আরো উপস্থিত ছিলেন বিজিএমইএর সহ-সভাপতি (অর্থ) মো. নাসির উদ্দিন, পরিচালক রাজীব চৌধুরী ও পরিচালক মো. জাকির হোসেন। এম এন্ড এইচ করপোরেশনের পরিচালক সুলাইমান বৈঠকে উপস্থিত ছিলেন।

আরো পড়ুন : ব্যয়যোগ্য রিজার্ভ আর কখনো প্রকাশ করবে না বাংলাদেশ ব্যাংক

বৈঠকে চীনা প্রতিনিধিদলের সদস্যদের মধ্য থেকে বক্তব্য রাখেন জু জিনশান, চেন কি পিং এবং ইয়াং মিং মিং।

আলোচনায় বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ অন্বেষণ, বিশেষ করে ওভেন ও নন-কটন টেক্সটাইল ও উচ্চ মূল্য সংযোজনকারী পোশাক শিল্পে বিনিয়োগ ও বাণিজ্য বাড়ানোর ওপর আলোকপাত করা হয়।

আলোচনায় উভয় পক্ষ বাংলাদেশের বিশেষ করে উচ্চ-মূল্যের, ম্যানমেইড ফাইবার-ভিত্তিক পোশাক উৎপাদনে সক্ষমতা বৃদ্ধি এবং প্রযুক্তিগত অবকাঠামো উন্নয়নের চলমান প্রচেষ্টাগুলোর উপর জোর দিয়ে একসঙ্গে আরো ব্যবসায়িক উদ্যোগ গ্রহণের সম্ভাবনার বিষয়ে একমত পোষণ করেন।

বৈঠকে বিজিএমইএ নেতৃবৃন্দ উচ্চ মূল্যের পণ্য, বিশেষ করে ম্যানমেইড ফাইবার-ভিত্তিক পোশাক উৎপাদন এবং সেইসঙ্গে আরো উচ্চমূল্যের পোশাক তৈরিতে সক্ষমতা বাড়ানোর জন্য বাংলাদেশ যে ক্রমবর্ধমানভাবে প্রযুক্তি ও যন্ত্রপাতি আপগ্রেড করার উপর জোর দিচ্ছে, তা তুলে ধরেন।

তারা বাংলাদেশে হাই-এন্ড টেক্সটাইল এবং ব্যাকওয়ার্ড লিংকেজ শিল্পে চীনা বিনিয়োগের সম্ভাবনার উপর জোর দিয়ে বলেন যে এতে করে উভয়পক্ষই লাভবান হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বরিশালে আদালতের সামনে বোমা বিস্ফোরণ

বরিশালে আদালতের সামনে বোমা বিস্ফোরণ

দেশের সব ব্যাংককে সতর্ক করলো কেন্দ্রীয় ব্যাংক

দেশের সব ব্যাংককে সতর্ক করলো কেন্দ্রীয় ব্যাংক

কাল পদত্যাগ করতে পারেন মির্জা ফখরুল

কাল পদত্যাগ করতে পারেন মির্জা ফখরুল

'গোল্ডেন শু' আবারও হ্যারি কেইনের

'গোল্ডেন শু' আবারও হ্যারি কেইনের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App