×

অর্থনীতি

ব্রিফিংয়ে উপ-প্রেস সচিব

নিত্যপণ্যের দাম দ্রুত নিয়ন্ত্রণে আসবে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

 নিত্যপণ্যের দাম দ্রুত নিয়ন্ত্রণে আসবে

ছবি : সংগৃহীত

নিত্যপণ্যের দাম খুব দ্রুতই নিয়ন্ত্রণে আসবে বলে আশা করছে সরকার। গতকাল মঙ্গলবার রাতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর। এসময় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন তিনি।

উপ-প্রেস সচিব বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের বিষয়ে সরকার সচেতন রয়েছে। যেসব পদক্ষেপ নেয়া হচ্ছে তাতে খুব দ্রুত দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে চলে আসবে। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার পণ্যের বাজার পরিস্থিতি ও সরবরাহ-শৃঙ্খল তদারকি ও পর্যালোচনার জন্য বিশেষ টাস্কফোর্স গঠন করেছে। জেলাপর্যায়ে এসব টাস্কফোর্স গঠন করা হয়েছে, যা দেশের সব জেলায় আলাদাভাবে কাজ করবে। জেলায় জেলায় গঠিত ১০ সদস্যের এই টাস্কফোর্সে সরকারি কর্মকর্তা ছাড়াও দুজন ছাত্র প্রতিনিধি থাকবে।

অপূর্ব জাহাঙ্গীর বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাণিজ্য মন্ত্রণালয় ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নিয়মিত বাজার তদারকি করছে। কোথাও অনিয়ম পেলে জরিমানা করা হচ্ছে।

শারদীয় দুর্গাপূজার ছুটি একদিন বাড়ানো হয়েছে উল্লেখ করে উপ-প্রেস সচিব বলেন, ঢাকেশ্বরী মন্দিরে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এরই মধ্যে সরকারের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। মন্দিরগুলোয় নিরাপত্তা জোরদার করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস থেকে আইপি ক্যামেরার মাধ্যমে মন্দিরগুলো সার্বক্ষণিক নজরদারি করা হবে। ৯৯৯ হটলাইন নম্বর সার্বক্ষণিক সচল থাকবে। হটলাইনে ফোন করে যে কেউ অভিযোগ জানাতে পারবেন। এর পাশাপাশি নিরাপত্তা জোরদারে পুলিশ ও র‌্যাবের টহল দল সার্বক্ষণিক কাজ করবে।

জুলাই-স্মৃতি ফাউন্ডেশন প্রসঙ্গে অপূর্ব জাহাঙ্গীর বলেন, ফাউন্ডেশনে হতাহতের তালিকা দেয়ার জন্য পঙ্গু হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে বলা হয়েছে। আগামী দুদিনের মধ্যে তালিকা দেয়া হবে বলে জানিয়েছে। এছাড়া এ সংক্রান্ত হালনাগাদ তথ্য দেয়ার জন্য ১৬০০০ নম্বরে একটি হটলাইন চালু করা হয়েছে।

উপ-প্রেস সচিব জানান, ফাউন্ডেশনে অনুদান দেয়া বা কোনো ধরনের তথ্য দেয়ার ক্ষেত্রে বিস্তারিত বিষয়াদি ফাউন্ডেশনের ওয়েবসাইটে পাওয়া যাবে।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বর্তমান অবস্থান কোথায়- এমন প্রশ্নে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব বলেন, আমরা এখনো এ বিষয়ে অবগত নই। তবে তার অবস্থানের বিষয়ে সরকারের কাছে কী তথ্য আছে- পররাষ্ট্র মন্ত্রণালয় এরইমধ্যে তা সংবাদমাধ্যমকে জানিয়েছে। বৌদ্ধ স¤প্রদায় যেন নির্বিঘেœ কঠিন চীবর দান অনুষ্ঠান করতে পারে সে বিষয়ে ব্যবস্থা নেয়া হচ্ছে।

সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

সোনা ও রুপার দাম আরও কমল

সোনা ও রুপার দাম আরও কমল

কর্মী নেবে আকিজ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটির সুবিধা

কর্মী নেবে আকিজ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটির সুবিধা

কবি শামসুর রাহমানের জন্মদিন আজ

কবি শামসুর রাহমানের জন্মদিন আজ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App