×

অর্থনীতি

বাটার ১৩ কোটি টাকা লোকসান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৪, ০৪:৩৫ পিএম

বাটার ১৩ কোটি টাকা লোকসান

কোম্পানির শেয়ার প্রতি আয় দাঁড়িয়েছে ১৭ দশমিক ৮১ টাকা। ছবি : সংগৃহীত

২০২৪ সালের জুলাই-সেপ্টেম্বর এই তিন মাসে বাটা সু কোম্পানি লিমিটেডের (বাংলাদেশ) লোকসান হয়েছে প্রায় ১৩ কোটি টাকা। বাটার শেয়ার প্রতি লোকসান হয়েছে ৯ দশমিক ৩৪ টাকা। স্টক এক্সচেঞ্জে প্রকাশিত কোম্পানির বিবৃতি অনুসারে এ তথ্য জানা গেছে।

লোকসানের কারণ হিসেবে বাটা জানায়, এ সময় দেশে আন্দোলনকে কেন্দ্র করে বেশকিছু কার্যদিবস নষ্ট হয়েছে, যার ফলে কোম্পানির বিক্রি কমেছে। এই তিন মাসে কোম্পানির জুতা বিক্রি ১৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৫৩ কোটি টাকায়।

এদিকে, চলতি বছরের প্রথম নয় মাসে কোম্পানির শেয়ার প্রতি আয় দাঁড়িয়েছে ১৭ দশমিক ৮১ টাকা, যা একই সময়ে আগের বছরের তুলনায় ৪২ শতাংশ কম।

তবে তৃতীয় প্রান্তিকে লোকসান করলেও ৩৪০ শতাংশ অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বাটা। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৯ নভেম্বর।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ডিএসইতে সকাল ১১টা পর্যন্ত বাটার শেয়ার লেনদেন হয়েছে ৯৩০ দশমিক ২০ টাকায়, যা ঢাকা স্টক এক্সচেঞ্জে আগের সেশনের তুলনায় ১ দশমিক ৮৫ শতাংশ কম।

আরো পড়ুন : ইসলামী ব্যাংকের লোকসান ১০০ কোটি টাকা

 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আসিফ মাহমুদের ফেসবুক পোস্ট নিষিদ্ধ করল ভারত

আসিফ মাহমুদের ফেসবুক পোস্ট নিষিদ্ধ করল ভারত

‘রোহিঙ্গা প্রত্যাবাসনে আঞ্চলিক জোট-সমন্বিত কূটনীতিতে জোর দিচ্ছে বাংলাদেশ’

‘রোহিঙ্গা প্রত্যাবাসনে আঞ্চলিক জোট-সমন্বিত কূটনীতিতে জোর দিচ্ছে বাংলাদেশ’

হাসানের হ্যাটট্রিক, মুশফিক-শান্তর ব্যাটে চালকের আসনে বাংলাদেশ

হাসানের হ্যাটট্রিক, মুশফিক-শান্তর ব্যাটে চালকের আসনে বাংলাদেশ

সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরতে নির্দেশ

সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরতে নির্দেশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App