×

জাতীয়

নন-ক্যাডার থেকে সিনিয়র সহকারী সচিব হলেন যে ২০ কর্মকর্তা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ পিএম

নন-ক্যাডার থেকে সিনিয়র সহকারী সচিব হলেন যে ২০ কর্মকর্তা

ফাইল ছবি

ক্যাডারবহির্ভূত (নন-ক্যাডার) ২০ সহকারী সচিবকে সিনিয়র সহকারী সচিব (নন-ক্যাডার) পদে পদোন্নতি দিয়েছে সরকার। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের পাশাপাশি সরকারি হাসপাতাল, সরকারি যানবাহন অধিদপ্তর এবং জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমিতে কর্মরত কর্মকর্তারাও রয়েছেন।

রোববার (১১ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘বাংলাদেশ সচিবালয় (ক্যাডারবহির্ভূত) গেজেটেড কর্মকর্তা এবং নন-গেজেটেড কর্মচারী নিয়োগ বিধিমালা, ২০১৪’-এর বিধি-৫ অনুযায়ী তাঁদের এ পদোন্নতি দেওয়া হয়েছে। ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’ অনুযায়ী পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা ষষ্ঠ গ্রেডে বেতন পাবেন। এ গ্রেডের বেতন স্কেল ৭১ হাজার থেকে ১ লাখ ৩৪ হাজার টাকা।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন- জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) সহকারী সচিব হরিচরণ চৌধুরী, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সহকারী সচিব মো. কামাল হোসেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহকারী সচিব মলিকা রানী মণ্ডল, বাণিজ্য মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. হুমায়ূন কবীর, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. মফিজুল ইসলাম, সরকারি কর্মচারী হাসপাতালের সহকারী পরিচালক মো. মাকসুদুর রহমান এবং বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সহকারী পরিচালক মো. তৈয়াবুর রহমান মোল্যা।

আরও পড়ুন: রূপপুরের প্রথম ইউনিটে পারমাণবিক বিক্রিয়া শুরু

এ ছাড়া পদোন্নতি পেয়েছেন, শিল্প মন্ত্রণালয়ের সহকারী সচিব শংকর কুমার শীল, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. শওকতুল আম্বিয়া, সরকারি যানবাহন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রেজাউল করিম, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সহকারী সচিব ফরিদা ইয়াসমিন, বাণিজ্য মন্ত্রণালয়ের সহকারী সচিব রুবিয়া খাতুন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহকারী সচিব সেলিনা আক্তার, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. রাশিদুল করিম এবং ভূমি মন্ত্রণালয়ের সহকারী সচিব শাহানা আক্তার।

পদোন্নতিপ্রাপ্ত অন্য কর্মকর্তারা হলেন- বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সহকারী সচিব মো. সাইদুর রহমান, জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমির সহকারী পরিচালক স্বপ্না রানী সোম, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সহকারী সচিব দেলোয়ার হোসেন, পরিকল্পনা বিভাগের সহকারী সচিব মেহেরুন্নেছা এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. মহিউদ্দীন শামীম।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সিনিয়র সহকারী সচিব, ক্যাডারবহির্ভূত) হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগদান করতে হবে। এ জন্য তাঁদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব বরাবর সরাসরি অথবা ই-মেইলে যোগদানপত্র পাঠাতে হবে।

তবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা নিজ নিজ বর্তমান কর্মস্থলে দায়িত্ব পালন করবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নন-ক্যাডার থেকে সিনিয়র সহকারী সচিব হলেন যে ২০ কর্মকর্তা

নন-ক্যাডার থেকে সিনিয়র সহকারী সচিব হলেন যে ২০ কর্মকর্তা

রূপপুরের প্রথম ইউনিটে পারমাণবিক বিক্রিয়া শুরু

রূপপুরের প্রথম ইউনিটে পারমাণবিক বিক্রিয়া শুরু

রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলা‌দে‌শির প‌রিচয় প্রকাশ

রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলা‌দে‌শির প‌রিচয় প্রকাশ

‘জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে’

প্রধানমন্ত্রীর সতর্কবার্তা ‘জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App