×

অর্থনীতি

এনসিটি ইজারা

বন্দরে অচলাবস্থা, টানা কর্মবিরতিতে শ্রমিকরা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪৮ পিএম

বন্দরে অচলাবস্থা, টানা কর্মবিরতিতে শ্রমিকরা

ছবি : সংগৃহীত

নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব বিদেশি অপারেটর ‘ডিপি ওয়ার্ল্ড’-কে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে টানা কর্মবিরতিতে আছেন চট্টগ্রাম বন্দরের শ্রমিক-কর্মচারীরা। বুধবার (৪ ফেব্রুয়ারি) বন্দরের বিভিন্ন জেটিতে কোনো ধরনের কাজকর্ম হয়নি।

শ্রমিকদের কর্মবিরতির ফলে আগের দিনের মতোই বন্ধ ছিল বন্দরের সব অপারেশনাল কার্যক্রম। সাধারণ কার্গো বার্থ, কনটেইনার জেটিসহ কোথাও পণ্য বা কনটেইনার ওঠানামার কাজ হয়নি। পাশাপাশি বহির্নোঙর থেকেও জাহাজ চলাচল বন্ধ ছিল। আন্দোলনকারীরা জানান, বন্দরের জেটিগুলোতে সুনসান নীরবতা বিরাজ করছে।

এনসিটি পরিচালনার ভার ‘ডিপি ওয়ার্ল্ড’-কে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে শনি ও রোববার প্রতিদিন ৮ ঘণ্টা করে কর্মবিরতির ডাক দেয় বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল। প্রথম দিন জাতীয়তাবাদী শ্রমিক দলের ব্যানারে কর্মসূচি ঘোষণা করা হলেও পরে জানানো হয়, কর্মসূচিটি ‘বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ’-এর নামে চলবে।

আরো পড়ুন : সরকার ২ লাখ ১০ হাজার টন সার কিনবে

এরপর সোমবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত আবারও ৮ ঘণ্টার কর্মবিরতি পালন করেন শ্রমিক-কর্মচারীরা। মঙ্গলবার সকাল ৮টা থেকে শুরু হয় ২৪ ঘণ্টার কর্মবিরতি, যা পরে অনির্দিষ্টকালের জন্য চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়।

আন্দোলন দমাতে বন্দর কর্তৃপক্ষ আন্দোলনকারী শ্রমিক-কর্মচারীদের বিভিন্ন স্থানে তাৎক্ষণিক বদলির সিদ্ধান্ত নিয়েছে বলেও জানা গেছে।

সংগ্রাম পরিষদের সমন্বয়ক ইব্রাহীম খোকন বলেন, এনসিটি বিদেশি কোম্পানিকে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে আমাদের কর্মবিরতি চলছে। সকল শ্রমিক-কর্মচারী আমাদের ডাকে সাড়া দিয়ে চলমান কর্মসূচি সফল করছে।

তিনি বলেন, বন্দরের কোনো জেটিতেই কাজ হচ্ছে না। পণ্য ডেলিভারি বন্ধ, জাহাজেও কোনো কার্যক্রম নেই। বন্দরের ভেতরে পুরোপুরি সুনসান নীরবতা বিরাজ করছে এবং সব ধরনের অপারেশনাল কার্যক্রম বন্ধ রয়েছে।

এদিকে জেনারেল কার্গো বার্থের বেসরকারি অপারেটররাও এদিন তাদের শ্রমিক বুকিং দিতে পারেননি। ফলে সেখানেও কোনো কাজকর্ম হয়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নির্বাচন ঘিরে প্রতিবেশী দেশ ষড়যন্ত্র করছে: নাহিদ ইসলাম

নির্বাচন ঘিরে প্রতিবেশী দেশ ষড়যন্ত্র করছে: নাহিদ ইসলাম

ফরিদপুরকে বিভাগ করার প্রতিশ্রুতি তারেক রহমানের

ফরিদপুরকে বিভাগ করার প্রতিশ্রুতি তারেক রহমানের

জামায়াতে ইসলামী কোনো ইসলামিক দল নয়

মির্জা ফখরুল জামায়াতে ইসলামী কোনো ইসলামিক দল নয়

জামায়াত নেতার হুকুমে তৈরি করা হয় ভোটের সিল

জামায়াত নেতার হুকুমে তৈরি করা হয় ভোটের সিল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App