×

জাতীয়

মির্জা ফখরুল

জামায়াতে ইসলামী কোনো ইসলামিক দল নয়

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৩১ পিএম

জামায়াতে ইসলামী কোনো ইসলামিক দল নয়

ছবি: সংগৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘চরমোনাইসহ দেশের আলেম-ওলামারা বলেছেন- জামায়াতে ইসলামী কোনো ইসলামিক দল নয়, তারা ইসলামের কথা বলে মানুষকে প্রতারণা করছে।’

বুধবার (০৪ জানুয়ারি) ঠাকুরগাঁও-১ নির্বাচনী এলাকার নারগুণ ইউনিয়নের কিসমত দৌলতপুর দাখিল মাদ্রাসা মাঠে আয়োজিত এক পথসভায় এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘জামায়াত দাবি করছে, দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে- নাউজুবিল্লাহ। কোনো প্রকৃত মুসলমান এমন কথা বিশ্বাস করতে পারে না। একজন মুসলমান বিশ্বাস করে তার আমলের ওপর। আল্লাহ তায়ালা তাকে জান্নাত দেবেন কি দেবেন না, তা আমলের ওপরই নির্ভর করে।’

বিএনপি সব সময় কাজে বিশ্বাসী, সমালোচনার রাজনীতিতে বিশ্বাস করে না উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ‘বর্তমানে একটি দল রাজনীতিতে সামনে আসছে- যাদের আমরা আগে কখনো দেখিনি। তারা আমাদের সঙ্গেই ছিল, একসাথে চলেছে, এখন নির্বাচনে অংশ নিতে আসছে। এতে আপত্তি নেই, তবে রাজনীতিতে দয়া করে মিথ্যা কথা বলবেন না, গীবতকারীদের মতো গীবত গাইবেন না এবং অন্যের কুৎসা রটাবেন না।’

তিনি আরও বলেন, টেলিভিশন ও পত্রিকায় এসেছে জামায়াতের আমীর নারীদের নিয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ করেছেন। যে দলের নেতা মা-বোনদের সম্মান করতে জানে না, তাদের সম্পর্কে কটু কথা বলে- সে দল কখনো বেহেশতে যেতে পারবে ? তারা কখনো মানুষের কল্যাণে কাজ করতে পারে না।

পথসভায় বিএনপি মহাসচিব বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছেলে তারেক রহমান বাবার মতোই একজন নেতৃত্বে পরিণত হয়েছেন। দেশে ফিরেই তারেক রহমান বলেছেন- ‘আই হ্যাভ এ প্ল্যান’, অর্থাৎ তার একটি সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। তিনি ঘোষণা দিয়েছেন, আগামী এক বছরের মধ্যে ১ কোটি ছেলে-মেয়ের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। পাশাপাশি মা-বোনদের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করা হবে এবং সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হবে। এছাড়া এনজিও থেকে নেওয়া ঋণের দায় বিএনপি ক্ষমতায় এলে সরকার নেবে বলেও তিনি জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ

সাফ অ-১৯ নারী টুর্নামেন্ট ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ

ক্ষমতাবানদের সহযোগী যৌন অপরাধী জেফরি এপস্টিন আসলে কে?

ক্ষমতাবানদের সহযোগী যৌন অপরাধী জেফরি এপস্টিন আসলে কে?

জামায়াতের ওপর সাইবার অ্যাটাক শুরু করেছে বিএনপি: গোলাম পরওয়ার

জামায়াতের ওপর সাইবার অ্যাটাক শুরু করেছে বিএনপি: গোলাম পরওয়ার

দেশজুড়ে হাজারের বেশি নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ

দেশজুড়ে হাজারের বেশি নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App