×

অর্থনীতি

ঈদে এটিএম বুথে পর্যাপ্ত টাকা রাখাসহ লেনদেন স্বাভাবিক রাখতে নতুন নির্দেশনা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ মে ২০২৬, ০৫:৫৫ পিএম

ঈদে এটিএম বুথে পর্যাপ্ত টাকা রাখাসহ লেনদেন স্বাভাবিক রাখতে নতুন নির্দেশনা

ছবি : সংগৃহীত

ঈদুল আজহার ছুটিতে গ্রাহকদের সুবিধার্থে ব্যাংকের অটোমেটেড টেলার মেশিন (এটিএম) বুথে পর্যাপ্ত নগদ অর্থ সরবরাহ নিশ্চিত করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে পয়েন্ট অব সেলস (পিওএস), অনলাইন পেমেন্ট গেটওয়ে এবং মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) সেবাও সার্বক্ষণিক সচল রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট (পিএসডি)-২ থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদের সময় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এটিএম, পিওএস, কিউআর কোড, ইন্টারনেট ব্যাংকিং, অনলাইন পেমেন্ট গেটওয়ে এবং এমএফএসের মাধ্যমে নিরবচ্ছিন্ন লেনদেন নিশ্চিত করতে হবে।

এছাড়া এটিএম বুথে সার্বক্ষণিক সেবা চালু রাখা, কোনো কারিগরি সমস্যা দেখা দিলে দ্রুত সমাধান করা এবং পর্যাপ্ত নগদ অর্থ সরবরাহ নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। বুথে নিরাপত্তাকর্মীদের উপস্থিতি নিশ্চিত করা এবং ব্যাংক কর্মকর্তাদের নিয়মিত পরিদর্শনের কথাও বলা হয়েছে।

পিওএস ও কিউআর কোড সেবার ক্ষেত্রেও সার্বক্ষণিক কার্যক্রম চালু রাখতে হবে এবং জালিয়াতি প্রতিরোধে মার্চেন্ট ও গ্রাহকদের সচেতন করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

ইন্টারনেট ব্যাংকিং ও অনলাইন পেমেন্ট গেটওয়ের ক্ষেত্রে ‘কার্ড নট প্রেজেন্ট’ লেনদেনে দুই স্তরের নিরাপত্তা ব্যবস্থা (টু-ফ্যাক্টর অথেনটিফিকেশন) চালু রাখতে হবে।

এমএফএস সেবার ক্ষেত্রে ব্যাংক ও তাদের সহযোগী প্রতিষ্ঠানগুলোকে নিরবচ্ছিন্ন লেনদেন নিশ্চিত করার পাশাপাশি এজেন্ট পর্যায়ে পর্যাপ্ত নগদ অর্থ সরবরাহের নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া ঈদের ছুটিতে গ্রাহক হয়রানি এড়াতে সার্বক্ষণিক হেল্পলাইন সেবা চালু রাখা এবং যে কোনো লেনদেনের তথ্য সঙ্গে সঙ্গে এসএমএস অ্যালার্টের মাধ্যমে গ্রাহককে জানানোর নির্দেশও দেওয়া হয়েছে।

এই নির্দেশনা দেশের সব তফসিলি ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রোভাইডার, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার এবং পেমেন্ট সিস্টেম অপারেটরের প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালক বরাবর পাঠানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন দায়িত্ব পেলেন খুলনা-৫ আসনের এমপি

নতুন দায়িত্ব পেলেন খুলনা-৫ আসনের এমপি

সরকারি নথিতে আর লেখা যাবে না ‘মহামান্য’ ও ‘মাননীয়’

সরকারি নথিতে আর লেখা যাবে না ‘মহামান্য’ ও ‘মাননীয়’

ওমানে কর্মসংস্থানের সুযোগ, যাবেন ১০ হাজার বাংলাদেশি

ওমানে কর্মসংস্থানের সুযোগ, যাবেন ১০ হাজার বাংলাদেশি

নারীর ক্ষমতায়ন নিশ্চিতে কাজ করছে বিএনপি

রিজভী নারীর ক্ষমতায়ন নিশ্চিতে কাজ করছে বিএনপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App