×

অর্থনীতি

এক বছরে রেমিট্যান্স বেড়েছে ১৮.৬১ শতাংশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০৮:৩৮ এএম

এক বছরে রেমিট্যান্স বেড়েছে ১৮.৬১ শতাংশ

ছবি : সংগৃহীত

প্রবাসী বাংলাদেশিরা ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের ১৫ জুন পর্যন্ত দেশে ৩৪ দশমিক ৩৮ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, আগের অর্থবছরের একই সময়ের তুলনায় এ প্রবাহ ১৮ দশমিক ৬১ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) প্রকাশিত কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যানে দেখা যায়, ২০২৫-২৬ অর্থবছরের ১৫ জুন পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ৩৪ দশমিক ৩৮ বিলিয়ন মার্কিন ডলার।

এর আগের ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ে প্রবাসী আয় এসেছিল ২৮ দশমিক ৯৯ বিলিয়ন মার্কিন ডলার।

এদিকে ২০২৬ সালের ১৫ জুন একদিনেই বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৮২ দশমিক ৫৫ মিলিয়ন মার্কিন ডলার। বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী রাখতে প্রবাসী কর্মীদের ধারাবাহিক অবদানেরই প্রতিফলন এটি।

চলতি জুন মাসের প্রথম ১৫ দিনে দেশে মোট রেমিট্যান্স এসেছে ১ হাজার ৬২৩ দশমিক ৮৬ মিলিয়ন মার্কিন ডলার।

আরো পড়ুন : চীনা অর্থনৈতিক অঞ্চলের অবকাঠামো উন্নয়নসহ ৫ প্রকল্প অনুমোদন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তারেক রহমানের অনুষ্ঠানস্থলে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান, যুবক আটক

তারেক রহমানের অনুষ্ঠানস্থলে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান, যুবক আটক

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৪, ক্ষুব্ধ ইরান

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৪, ক্ষুব্ধ ইরান

ইতিহাস গড়া হ্যাটট্রিকে আলজেরিয়াকে উড়িয়ে দিলেন মেসি

বিশ্বকাপে দাপুটে শুরু আর্জেন্টিনার ইতিহাস গড়া হ্যাটট্রিকে আলজেরিয়াকে উড়িয়ে দিলেন মেসি

১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস

১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App