×

রাজনীতি

আওয়ামী লীগের সাবেক এমপি হারুনুর রশিদ আর নেই

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০৮:৫২ এএম

আওয়ামী লীগের সাবেক এমপি হারুনুর রশিদ আর নেই

সংগৃহীত ছবি

লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা হারুনুর রশিদ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।

সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ভাই ও রায়পুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মামুনুর রশিদ।

পারিবারিক সূত্রে জানা গেছে, হারুনুর রশিদ দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে কয়েক দিন আগে তাকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

হারুনুর রশিদ ১৯৯৬ সালে উপনির্বাচনে লক্ষ্মীপুর-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক ছিলেন। এ ছাড়া ঢাকার ঐতিহ্যবাহী আবাহনী ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন।

তিনি লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরপাতা গ্রামের বাসিন্দা ছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে, ভাইসহ অসংখ্য আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘প্রেমের প্রতি আমার একধরনের অনীহা ছিল’

‘প্রেমের প্রতি আমার একধরনের অনীহা ছিল’

নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুন, ৩ শিক্ষার্থী আশঙ্কাজনক

নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুন, ৩ শিক্ষার্থী আশঙ্কাজনক

ছয় দেশ ভ্রমণে নাগরিকদের নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

ছয় দেশ ভ্রমণে নাগরিকদের নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

যেসব বিভাগে হতে পারে বৃষ্টি, কমবে তাপমাত্রা

যেসব বিভাগে হতে পারে বৃষ্টি, কমবে তাপমাত্রা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App