×

অর্থনীতি

জুলাইয়ে অপরিবর্তিত থাকবে জ্বালানির দাম

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ জুন ২০২৬, ০৮:০৭ পিএম

জুলাইয়ে অপরিবর্তিত থাকবে জ্বালানির দাম

ফাইল ছবি

জুলাই মাসে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম অপরিবর্তিত রাখছে সরকার, জুনে নির্ধারিত দরই ১ জুলাই থেকে ভোক্তা পর্যায়ে বহাল থাকবে।

মঙ্গলবার (৩০ জুন) বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যানকে চিঠি দিয়ে এ সিদ্ধান্ত জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ভোক্তা পর্যায়ে ডিজেলের বিক্রয়মূল্য প্রতি লিটার ১১৫ টাকা, অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকা বহাল থাকবে।

এর আগে গত ৩১ মে ২০২৬ জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে এসব মূল্য নির্ধারণ করা হয়েছিল। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে একই মূল্য জুলাই ২০২৬ মাসের জন্যও বহাল রাখা হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বর্তমান মূল্যহার ১ জুলাই থেকে ৩১ জুলাই ২০২৬ পর্যন্ত কার্যকর থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গরু চুরির সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু

গরু চুরির সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু

আসামি ছিনিয়ে নিয়ে পুলিশ সদস্যদের অবরুদ্ধ

আসামি ছিনিয়ে নিয়ে পুলিশ সদস্যদের অবরুদ্ধ

ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল প্রসিকিউশনের

ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল প্রসিকিউশনের

পরিকল্পিত নগরায়ণে মাস্টারপ্ল্যানের উদ্যোগ নেয়া হয়েছে: প্রধানমন্ত্রী

পরিকল্পিত নগরায়ণে মাস্টারপ্ল্যানের উদ্যোগ নেয়া হয়েছে: প্রধানমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App