×

অর্থনীতি

ফের কমল জেট ফুয়েলের দাম

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০৪:৪৫ পিএম

ফের কমল জেট ফুয়েলের দাম

ছবি : সংগৃহীত

দেশে বিমান পরিবহনে ব্যবহৃত জ্বালানি তেল জেট এ-১-এর দাম আবারও কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। জুলাই মাসের জন্য অভ্যন্তরীণ ফ্লাইটে শুল্ক ও মূসকসহ প্রতি লিটার জেট এ-১-এর নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ১৩০ টাকা ৯৯ পয়সা। জুন মাসে এ দাম ছিল ১৫০ টাকা ২১ পয়সা। ফলে এক মাসের ব্যবধানে প্রতি লিটারে দাম কমেছে ১৯ টাকা ২২ পয়সা।

একই সঙ্গে দেশি ও বিদেশি এয়ারলাইনসের আন্তর্জাতিক ফ্লাইটের জন্য শুল্ক ও মূসকমুক্ত জেট এ-১-এর মূল্য প্রতি লিটার ০.৮৫৫৬ মার্কিন ডলার নির্ধারণ করেছে কমিশন।

মঙ্গলবার (৭ জুলাই) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কমিশনের আদেশ অনুযায়ী, নতুন মূল্যহার মঙ্গলবার রাত ১২টা থেকে কার্যকর হবে।

বিইআরসি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে প্রকাশিত প্ল্যাটস রেট, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) এলসি সেটেলমেন্টে মার্কিন ডলারের বিনিময় হার এবং ডিজেলের দামের পরিবর্তনের ফলে পরিবহন ব্যয়ের যে প্রভাব পড়ে, তা বিবেচনায় নিয়ে প্রতি মাসে জেট এ-১-এর মূল্য সমন্বয় করা হয়।

কমিশন আরও জানায়, ৫ জুন থেকে ৪ জুলাই পর্যন্ত সময়ের বাজারসংক্রান্ত তথ্য বিশ্লেষণ করে সংশ্লিষ্ট কমিটির সুপারিশের ভিত্তিতে জুলাই মাসের নতুন মূল্যহার নির্ধারণ করা হয়েছে।

এর আগে জুন মাসে অভ্যন্তরীণ ফ্লাইটে জেট এ-১-এর মূল্য ছিল প্রতি লিটার ১৫০ টাকা ২১ পয়সা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সেই দাম কমে এখন ১৩০ টাকা ৯৯ পয়সায় নেমে এসেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

হজ প্যাকেজে বড় ছাড়

হজ প্যাকেজে বড় ছাড়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App