×

অর্থনীতি

টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ০১:২০ পিএম

টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

ফাইল ছবি

আন্ডারগ্রাউন্ড ক্যাবলের জরুরি মেরামত ও সংরক্ষণকাজের কারণে শনিবার (১৫ আগস্ট) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সুনামগঞ্জ শহর ও শহরতলির বিভিন্ন এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) সুনামগঞ্জ বিক্রয় ও বিতরণ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আরও পড়ুন: ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

বিজ্ঞপ্তিতে বলা হয়, সুনামগঞ্জের ৩৩/১১ কেভি জিআইএস সাব-স্টেশনের আন্ডারগ্রাউন্ড ক্যাবলের জরুরি মেরামত ও সংরক্ষণকাজের জন্য শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিউবোর আওতাধীন শহর ও শহরতলি এলাকার সব গ্রাহকের বিদ্যুৎ সংযোগ সাময়িকভাবে বন্ধ থাকবে।

বিষয়টি জানাতে দফতরের সামাজিক যোগাযোগমাধ্যমে বিজ্ঞপ্তি প্রকাশের পাশাপাশি শহরের বিভিন্ন এলাকায় মাইকিং করা হয়েছে। এ সময় সাময়িক বিদ্যুৎ বিভ্রাটের জন্য গ্রাহকদের সহযোগিতা করার আহ্বান জানিয়েছে বিউবো।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘আমার পুরো পৃথিবীই চলে গেল’, শোকস্তব্ধ অঙ্কুশ-ঐন্দ্রিলা

‘আমার পুরো পৃথিবীই চলে গেল’, শোকস্তব্ধ অঙ্কুশ-ঐন্দ্রিলা

৩২ নম্বরে ফুল দিতে গিয়ে আটক যুবক

৩২ নম্বরে ফুল দিতে গিয়ে আটক যুবক

মাদারীপুরে মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, আহত ৫ শিক্ষার্থী

মাদারীপুরে মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, আহত ৫ শিক্ষার্থী

অক্টোবরে চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

অক্টোবরে চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App