×

অর্থনীতি

ডিলারদের সাফল্যই র‍্যানকনের সাফল্য, উমরাহ-মোটরবাইকে সম্মাননা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ০৯:২৭ পিএম

ডিলারদের সাফল্যই র‍্যানকনের সাফল্য, উমরাহ-মোটরবাইকে সম্মাননা

ছবি : সংগৃহীত

দেশজুড়ে ডিলার নেটওয়ার্কের সঙ্গে পারস্পরিক আস্থা, দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব ও ব্যবসায়িক প্রবৃদ্ধির ধারাবাহিকতা আরও শক্তিশালী করতে ‘ডিলার রিওয়ার্ড কর্মসূচি’ আয়োজন করেছে র‍্যানকন ইলেকট্রনিক্স। এ কর্মসূচির আওতায় ব্যবসায়িক সাফল্যের ভিত্তিতে নির্বাচিত ডিলারদের উমরাহ পালনের সুযোগ এবং মোটরবাইক পুরস্কার দেওয়া হয়েছে।

২০২৫ সালের নির্ধারিত ব্যবসায়িক লক্ষ্য অর্জন, বাজার সম্প্রসারণ এবং বিক্রি বৃদ্ধিতে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়। বিজয়ী ডিলারদের একদলকে পবিত্র মক্কা ও মদিনায় উমরাহ পালনের সুযোগ দেওয়া হয়েছে। অন্য একদল সফল ডিলারের হাতে আনুষ্ঠানিকভাবে মোটরবাইক তুলে দেওয়া হয়।

র‍্যানকন ইলেকট্রনিক্স মনে করে, দেশের বিভিন্ন অঞ্চলে ভোক্তাদের কাছে মানসম্পন্ন পণ্য পৌঁছে দেওয়া এবং শক্তিশালী ব্যবসায়িক নেটওয়ার্ক গড়ে তুলতে ডিলারদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে র‍্যানকন ইলেকট্রনিক্সের চিফ অপারেটিং অফিসার সামীর মোহাম্মদ সালেহ বলেন, ‘র‍্যানকন ইলেকট্রনিক্সের সাফল্যের পেছনে আমাদের ডিলার অংশীদারদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের নিষ্ঠা, আস্থা ও ব্যবসায়িক সাফল্যের স্বীকৃতি হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা বিশ্বাস করি, ডিলারদের সাফল্যই আমাদের সাফল্য।’

তিনি আরও বলেন, ডিলারদের উন্নয়ন, ব্যবসায়িক সহযোগিতা এবং দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব আরও শক্তিশালী করতে ভবিষ্যতেও বিভিন্ন উদ্যোগ অব্যাহত থাকবে।

সামীর মোহাম্মদ সালেহ বলেন, ‘আমাদের লক্ষ্য শুধু পণ্য বাজারজাত করা নয়; বরং এমন একটি শক্তিশালী ডিলার ইকোসিস্টেম গড়ে তোলা, যেখানে পারস্পরিক আস্থা, ব্যবসায়িক প্রবৃদ্ধি ও দীর্ঘমেয়াদি সাফল্য নিশ্চিত হবে।’

বর্তমানে দেশজুড়ে ডিলার নেটওয়ার্ক সম্প্রসারণে আরও জোর দিচ্ছে র‍্যানকন ইলেকট্রনিক্স। আধুনিক প্রযুক্তিনির্ভর টেলিভিশন, রেফ্রিজারেটরসহ বিভিন্ন ইলেকট্রনিক পণ্যের ব্যবসায় আগ্রহী নতুন উদ্যোক্তা ও ব্যবসায়িক অংশীদারদের প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি

৪৯তম বিশেষ বিসিএস আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি

১৯ ব্যাংকের কার্ড, এটিএম ও ডিজিটাল সেবা বন্ধ থাকছে ৬ দিন

১৯ ব্যাংকের কার্ড, এটিএম ও ডিজিটাল সেবা বন্ধ থাকছে ৬ দিন

১১ দলীয় ঐক্যের নতুন কর্মসূচি ঘোষণা

১১ দলীয় ঐক্যের নতুন কর্মসূচি ঘোষণা

পর্যটন অর্থনীতি: পরিবেশ বিপর্যয়, পরনির্ভরশীলতা ও এক অদৃশ্য বুদবুদ

পর্যটন অর্থনীতি: পরিবেশ বিপর্যয়, পরনির্ভরশীলতা ও এক অদৃশ্য বুদবুদ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App