আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা রাখতে বাংলাদেশ ব্যাংককে চিঠি
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩১ পিএম
ছবি: সংগৃহীত
নিবন্ধিত হজযাত্রীদের অর্থ জমাদানের সুবিধার্থে আগামী ২৫ ও ২৬ সেপ্টেম্বর (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটির দিনগুলোতেও সংশ্লিষ্ট ব্যাংকের সব শাখা খোলা রাখার অনুরোধ জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।
গত রোববার (২০ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের গভর্নর বরাবর পাঠানো এক চিঠিতে হজের নিবন্ধনের অর্থ সময়মতো জমা নেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের এই নির্দেশ দেওয়া হয়।
চিঠিতে যা বলা হয়েছে
ধর্ম মন্ত্রণালয়ের চিঠিতে উল্লেখ করা হয়, ২০২৭ সালের হজযাত্রীদের প্রাথমিক নিবন্ধনের নির্ধারিত শেষ দিন ২৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার)। এর ঠিক পরপরই সাপ্তাহিক ছুটি শুরু হওয়ায় নিবন্ধনপ্রত্যাশীদের যথাসময়ে ব্যাংকে অর্থ জমা দিতে জটিলতায় পড়ার শঙ্কা রয়েছে।
আরও পড়ুন: চলতি অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি হতে পারে ৪ শতাংশ
এই পরিস্থিতি এড়াতে ২৫ ও ২৬ সেপ্টেম্বর— এই দুই দিন সারা দেশে হজের অর্থ গ্রহণকারী ব্যাংকগুলোর নির্দিষ্ট শাখাগুলো খোলা রাখা অত্যন্ত জরুরি। পাশাপাশি, ছুটির দিনেও ব্যাংকের নির্ধারিত অফিস সময় শেষ হওয়ার পর যতক্ষণ পর্যন্ত কোনো হজযাত্রী বা তাদের প্রতিনিধি টাকা জমা দেওয়ার জন্য উপস্থিত থাকবেন, ততক্ষণ পর্যন্ত লেনদেন চালিয়ে যাওয়ার কঠোর নির্দেশনা বাণিজ্যিক ব্যাংকগুলোকে দেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংককে অনুরোধ জানানো হয়েছে।
