×

অর্থনীতি

সোনালী ব্যাংকের খেলাপি ঋণের জন্য সরকারই দায়ী: অর্থমন্ত্রী

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০১৮, ০৩:১১ পিএম

সোনালী ব্যাংকের খেলাপি ঋণের জন্য সরকারই দায়ী: অর্থমন্ত্রী

ফাইল ছবি

সোনালী ব্যাংকের খেলাপি ঋণের জন্য সরকারকে দায়ী করলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। শনিবার (৩ ফেব্রুয়ারি) আইডিইবিতে সোনালী ব্যাংকের বার্ষিক সাধারণ সভায় অর্থমন্ত্রী এমন মন্তব্য করেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘সোনালী ব্যাংকের খেলাপি ঋণের জন্য সরকারই দায়ী। কারণ সরকারি কাজের জন্য আমরা সরকারি ব্যাংকগুলোকে চাপাচাপি করি। সোনালী ব্যাংক এদের মধ্যে সবার আগে।’ অর্থমন্ত্রী আরও বলেন, ‘সোনালী ব্যাংককে ঋণ বিতরণের আগে ভালোভাবে প্রকল্প বিশ্লেষণ ও গ্রাহকের কেওয়াইসি ফর্ম ভালোভাবে চেক করতে হবে।’ প্রসঙ্গত, ২০১৭ সাল শেষে সোনালী ব্যাংকের খেলালি ঋণ দাঁড়িয়েছে ১৩ হাজার ৭৯৮ কাটি টাকা। ২০১৬ সালে যা ছিল ১০ হাজার ৯১১ কোটি টাকা। অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান, বাংলাদেশ ব্যাংকের গর্ভনর ফজলে কবির, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব ইউনুস রহমান, সোনালী ব্যাংকের চেয়ারম্যান আশরাফুল মকবুল ও এমডি ওবায়েদ উল্লাহ আল মাসুদ বক্তব্য দেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গরু চুরির সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু

গরু চুরির সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু

আসামি ছিনিয়ে নিয়ে পুলিশ সদস্যদের অবরুদ্ধ

আসামি ছিনিয়ে নিয়ে পুলিশ সদস্যদের অবরুদ্ধ

ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল প্রসিকিউশনের

ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল প্রসিকিউশনের

পরিকল্পিত নগরায়ণে মাস্টারপ্ল্যানের উদ্যোগ নেয়া হয়েছে: প্রধানমন্ত্রী

পরিকল্পিত নগরায়ণে মাস্টারপ্ল্যানের উদ্যোগ নেয়া হয়েছে: প্রধানমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App