×

শিক্ষা

ঢাবির ঘ ইউনিট বাতিল ঠেকাতে আন্দোলনে নামছেন শিক্ষকরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২২, ১২:২৯ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষ থেকে চারটি ইউনিটের (ক, খ, গ ও চ) অধীনে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ফলশ্রুতিতে বাতিল হয় সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ঘ ইউনিট। এর প্রেক্ষিতে আন্দোলনের ডাক দিয়েছেন সামাজিক বিজ্ঞান অনুষদের শিক্ষকদের একটি অংশ।

এরআগে পরীক্ষার বোঝা ও ভোগান্তি কমানোর যুক্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঘ ইউনিট বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয়। উচ্চমাধ্যমিক পর্যায়ে পঠিত বিভাগ পরিবর্তনের জন্য শিক্ষার্থীরা ইউনিটটির অধীন ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে আসছিল দীর্ঘদিন ধরেই। কিন্তু ৭ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটির সভায় ঘ ইউনিট বাতিলের সিদ্ধান্ত বাস্তবায়নে বিভাগ পরিবর্তনের একটি নীতিমালা প্রণয়নের জন্য ডিনস সাবকমিটিকে দায়িত্ব দেওয়া হয়।

ঘ ইউনিট বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা চলার মধ্যে রবিবার সামাজিক বিজ্ঞান অনুষদের শিক্ষকদের একটি অনানুষ্ঠানিক সভা হয়েছে। সভায় শিক্ষকেরা ঘ ইউনিট বহাল রাখার পক্ষে আন্দোলন করতে সম্মত হয়েছেন। সেই লক্ষ্যে সভা থেকে ‘ঘ ইউনিট সর্বদলীয় আন্দোলন কমিটি’ নামে একটি প্ল্যাটফর্ম গঠনের প্রস্তাব এসেছে।

এতে সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ ক ম জামাল উদ্দিনকে আহ্বায়ক ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক মোহাম্মদ তানজীমউদ্দিন খানকে সদস্যসচিব করা হয়েছে। প্রস্তাবিত কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন সামাজিক বিজ্ঞান অনুষদ শাখা নীল দলের আহ্বায়ক অধ্যাপক মো. রফিকুল ইসলাম ও সাদা দলের একই অনুষদ শাখার আহ্বায়ক অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ। সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক দেবাশীষ কুমার কুণ্ডুকে প্রস্তাবিত কমিটিতে সহসদস্যসচিব করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘নাসীরুদ্দীন পাটওয়ারী কেন এই বক্তব্য দিয়েছেন, তাকে জিজ্ঞাসাবাদ করা উচিত’

‘নাসীরুদ্দীন পাটওয়ারী কেন এই বক্তব্য দিয়েছেন, তাকে জিজ্ঞাসাবাদ করা উচিত’

জরুরি ভিত্তিতে কৃষি ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া

জরুরি ভিত্তিতে কৃষি ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া

‘পুলিশ হেফাজতে আমাকে ৭০-৮০টি ইনজেকশন দেওয়া হয়েছে’

‘পুলিশ হেফাজতে আমাকে ৭০-৮০টি ইনজেকশন দেওয়া হয়েছে’

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষে ৩ জন নিহত

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষে ৩ জন নিহত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App