×

শিক্ষা

পিএইচডিতে ইউজিসি কর্তৃক ইনক্রিমেন্ট স্থগিতাদেশে শাবি শিক্ষক সমিতির বিবৃতি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ মে ২০২২, ০৭:১৪ পিএম

পিএইচডিতে ইউজিসি কর্তৃক ইনক্রিমেন্ট স্থগিতাদেশে শাবি শিক্ষক সমিতির বিবৃতি

শাবি শিক্ষক সমিতির বিবৃতি

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের পিএইচডি ডিগ্রি অর্জনকালীন ইনক্রিমেন্ট স্থগিত করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এ স্থগিতাদেশ প্রত্যাহার করে দ্রুততম সময়ের মধ্যে ইনক্রিমেন্ট চালুকরণের দাবি জানিয়ে বিবৃতি দিয়েছে শাহজালাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

বৃহস্পতিবার (১৯ মে) সংগঠনটির সভাপতি অধ্যাপক ড. মো. আখতারুল ইসলাম ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. জহির বিন আলম স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এ দাবি জানানো হয়।

বিবৃতিতে শিক্ষক সমিতির নেতৃবৃন্দ জানান, শাহজালাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি অবগত হয়েছে যে সম্প্রতি দেশের যে সকল পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পিএইচডি ডিগ্রী অর্জনের জন্য ইনক্রিমেন্ট প্রদান সম্পর্কিত কার্যক্রম চালু করেছে তা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এর ১৮ মে, ২০২২ তারিখের প্রজ্ঞাপন, স্মারক নং ৩৭.০১.০০০০.০৫২.২৩.০০০.২১/১৬৫৬ অনুযায়ী স্থগিতের নির্দেশ দেয়া হয়েছে।

বিবৃতিতে আরও জানানো হয়, উপর্যুক্ত বিষয়টি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ সারাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। তবে ইউজিসির প্রজ্ঞাপনে ইউজিসি, শিক্ষা মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ের উদ্যোগে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পিএইচডি অর্জন সংক্রান্ত ইনক্রিমেন্ট প্রদানের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে উল্লেখ আছে।

এ সময় বিবৃতিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পিএইচডি ডিগ্রি অর্জন সংক্রান্ত ইনক্রিমেন্ট সম্ভাব্য দ্রুততম সময়ের মধ্যে চালুকরণের সরকারি সিদ্ধান্তের জোর দাবি জানান শাবি শিক্ষক সমিতি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকা জমার রেকর্ড, ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ

সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকা জমার রেকর্ড, ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ

‘সবার আগে বাংলাদেশ’ হলে সবার জন্য সমান বাজেট থাকতে হবে’

‘সবার আগে বাংলাদেশ’ হলে সবার জন্য সমান বাজেট থাকতে হবে’

বাংলাদেশে হামাসের কার্যক্রম চলছে, দিল্লিতে ইসরায়েলি রাষ্ট্রদূতের দাবি

বাংলাদেশে হামাসের কার্যক্রম চলছে, দিল্লিতে ইসরায়েলি রাষ্ট্রদূতের দাবি

ইরান-যুক্তরাষ্ট্রের পর শান্তি চুক্তিতে স্বাক্ষর করল পাকিস্তান

ইরান-যুক্তরাষ্ট্রের পর শান্তি চুক্তিতে স্বাক্ষর করল পাকিস্তান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App